739>|| সত্য এটাই ||
739>|| সত্য এটাই || <---©--আদ্য নাথ---> আমার আমার করে ভাবনা, আঁকড়ে ধরে বেঁচে থাকার কামনা। জানি হবেনা এ আশা পূর্ন। ডাক তো আসবে নিশ্চই যেতেও হবে একলাই। শুধু অপেক্ষার দিন গোনা। যেদিন আসবে ডাক, চলে যেতে হবে হঠাৎ। মুহূর্ত আগেও যাবেনা জানা, যাবেনা শোনা। চলে যেতে হবে হঠাৎ। তবুও আছে মনে কত লোভ কত ভাবনা। জানি কিছুই যাবেনা সাথে, তবুও সঞ্চয়ে পূর্ন মন থাকে। এভবের খেলা বোঝে কেবল ভোলা, তাঁর ইচ্ছাতেই করি খেলা। যতই নাচা নাচি করি ভবে, সুতটি তাঁর হাতেই থেকে। যেমন নাচাবে তেমন নামবো, সবই ভোলার খেলা। সদা সতর্ক নন্দী ভৃঙ্গি আছে সেথায়, ডাইনে বাঁয়ে পালাবার উপায় কোথায়। গাঁজায় দিয়ে দম, মারবে যেদিন হেচকা টান। সেদিন হব চিৎপটাং ভব লীলা হবে সাঙ্গ। ঘুচে যাবে সব আমার আমার ভাবনা। সঙ্গে যাবেনা কোন সাঙ্গ পাঙ্গ। ভোলার ইচ্ছা হলে চারজন কাঁধে নেবে, শ্মশানে নিয়ে পুড়িয়ে দেবে অস্তি চর্ম। ঘুচে যাবে ল্যাঠা পালাবে সব ব্যাটা। তার পরেই শুরু হবে যোম রাজের হম্বি তম্ভী, চিত্রগুপ্ত খুলে বসবে খাতা। জানবেনা ...