724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||
724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||
<--©➽-আদ্যনাথ--->
অনেক কিছুই ভুলবার নয়,
তবুও ভুলে যেতে হয়।
মন যারে চায় ,সদা কি তারে পায়!
মনের আবেগ মনেই লুকায়।
কিন্তু যে আসে মনের ভুলে,
ক্ষনিকের ভালো লাগার কারনে,
সেই হয়তো বেশি পেতে চায়।
মনের চাওয়া বিচিত্র অতি,
তাই কিছু পেলে ক্ষতি কি।
যাকে ভুলবার নয়,
সেই যদি ভুলে যায়,
সময়ের প্রবাহে,
সমাজের আরম্ভরে।
মনকে কাঁদিয়ে কি লাভ,
যে নিজেই এল একান্ত কাছে,
তাকেই নয় একটু ভালো বসলাম।
আদরের সমাদর হয় ভালোবাসার টানে,
সেই টানটি ফুরিয়ে গেলে ভালোবাসা কাঁদে।
ভালোবাসা নয়তো অশ্লীল,
ভালোবাসা এক একান্ত আদর,
হৃদয়ের স্পর্শে অতিশয় কাতর,
চাওয়া পাওয়ার উর্ধে সে আদর।
তাইতো ক্ষণিক পলক স্পর্শে
হৃদয়ে পুলক জাগে নুতন হর্ষে।
আবার ফিরায়ে দিলে তারে অবহেলায়,
মনযে কাঁদে তারে আবার পাবার আশায়।
উলঙ্গ নয়নে মনের চাহিদা পূরণে
একটু পরশ হয়তোবা ভালোবাসার চাহনে।
কিবা হয় দোষের এই রক্ত মাংসের শরীরে,
ঘনিষ্ঠ মুহূর্তে যদি আদরে আদর মাখিয়ে।
সমাজ তো অনেক বলে,
নাপেয়ে হিংসায় জ্বলে।
তারা হয়তো ভালোবাসাকেই অশ্লীল ভাবে,
হয়তো জানেনা ভালোবাসার মর্যাদা দিতে।
ভালোবাসকে ভুলে জীবন কি বাঁচে?
ভালোবাসাতেই মানুষ নুতন করে বাঁচে।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
11/11/2019::12:02:36
=======================
Comments
Post a Comment