738>||- বিচিত্র এই জীবন -||

        738>||- বিচিত্র এই জীবন -||
               <----©--আদ্য নাথ--->
এই জীবন চরিত্র
বড়ই বিচিত্র।
অদ্ভুত বিস্ময়কর জীবন,
শুরুর আগেই জানান দেয়,
শেষের এক মুহূর্ত আগেও নয়।
বুজতে নাদিয়েই জীবন ফুরিয়ে যায়,
অজানা অন্ধকারে রেখে দেয়।

বহু তপস্যায় প্রাপ্ত জিবন,
সকল চাহিদা হয় না পূরণ।
জীবনে দিনরাত শুধুই লাভের চিন্তা,
নাম, যশ,অর্থের নানান প্রচেষ্টা।

জীবন তো অনেক করে বারণ,
আমরা মানিনা অহঙ্কারের কারণ।
তাই জীবনের চাহিদা না হলে পূরণ,
বাড়ে দুঃখ,লোভ লালসার কারন।

জীবন তো অনেক বলে,
আমরা শুনিনা তারে।
বিপথকে আনন্দ মনে করে,
দৌড়ে বেড়াই আশার ছলনে ভুলে।
অসফল হলে বা কিছু হারালে
জীবনকে দোষারূপ করি বাড়ে বাড়ে।

জীবন তো দেয় অনেক
কে মনে রাখে তারে।
কি পাইনি কি হারালাম
সেই হিসাবেই জীবন ভর।
হিংসা দ্বেষ লোভ লালসা
দিন দিন বেড়েচলা হতাশা।

বাড়ন্ত লোভে আশার ছলনে,
ঘুরে মরি ভূমন্ডলে।
একে একে বিপদ যখন ঘিরে ধরে,
তখন ঈশ্বর কে ডাকি ত্রাণের কারনে।
সুখের সময় চিন্তা করিনা তাঁরে,
দুঃখের সময় ডাকি স্বার্থ চিন্তা করে।
সুখের সময় ঈশ্বর চিন্তা করলে,
দুঃখের থাকেনা ভাবনা জীবনে।
প্রকৃত সত্য জানি সকলে,
তথাপি শুভ চিন্তা করিনা সময় কালে।
ক্ষনিকের জীবন বড়ই বিচিত্র,
ততোধিক বিচিত্র মনুষ্য চরিত্র।
 ★<----©--●আদ্য নাথ●--->★
  17/01/2020:;;05:07:12.
===========================

Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||