727>|| সময়ের মূল্য ||

  727>|| সময়ের মূল্য ||

            <--©➽-আদ্যনাথ-->

জানি আমি জানি

আর কোন পাখি ফিরবেনা

এই আকাশে,

আর গাইবেনা গান এই শূন্য বাগানে।

সকলেই উড়েগেছে দূরের আকাশে।

রিক্ত আমি শিক্ত নয়ন জলে,

বসেআছি একলা উদাস মনে।

ভাবছি আকাশ পানে চেয়ে,

কেউ যদি আসে পথ ভুলে,

দুইহাত বাড়িয়ে দেব আদর করে।

বুঝিয়ে দেব আমি ভালোবাসি,

ভালোবাসি ওদের একান্ত আপন করে।

কিন্তু হায়রে,ভাগ্য আমার,

বোধ হয় কেউ বুঝলনা,

আর কেউ ফিরে আসবে না।


একদিন এই আকাশে উড়তো 

ওরা আপন মনে খেলতো,

কত রং-বে-রঙের পাখি আসতো।

আজ শূন্য হৃদয়ে একলা বসে দেখি,

কেউ নাই কেউ নাই শূন্য আকাশ খানি।

বুঝি সময় বুঝিয়ে দিল 

সময়ের মূল্য কতখানি।

প্রকৃতিকেও সময়ের তালে চলতে হয়।


ভাবনা ছিল, উপেক্ষা করেছিলাম,

সময়ের নির্দেশ নামা ভুলে ছিলাম।

স্বপ্ন দেখেছিলাম, 

নুতন করে আবার করব জয়,

উত্তরের ওই বরফঢাকা হিমালয়।

নুতন নুতন শৃঙ্গে লিখন পরিচয়।

ছিল ইচ্ছা ও দৃঢ় মনবল,

কিন্তু ভাগ্য বিরূপ,

তাই বুঝি সকল চেষ্টাই বিফল।

<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->

 21/03/2021;; 11:50:pm

==========================


Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||