728>|| আনাড়ির আত্ম উপলব্ধি ||

 728>||  আনাড়ির আত্ম উপলব্ধি ||

হাজার বুদ্ধিজীবীর ভিড়ে,
আমি এক আনাড়ী নড়বড়ে।
খুঁজে চলেছি কান্ডারি,
মাথায় বুদ্ধির ফাঁকা হাড়ি।
ডাইনে বাঁয়ে যেথা খুঁজি,
হাহাকারই শেষ পুঁজি।

মিথ্যা নয়, অপবাদ নয়,
নিতান্ত আদরে যাহা সয়।
লিখছি সত্য, হয়েছি ব্যর্থ,
নিজেকে নিজেই করি কৃতার্থ।

কেউ বলে সরস মূর্খ নধর,
জানি নইতো বিজ্ঞের বংশ ধর।
তথাপি কেন হানাহানি এত,
দেখিলাম তো ঘুরে মরে কত।

আমি নিজেই সামর্থ,
কখনো খুজিনা স্বার্থ।
আমি আনাড়ী গুটায়ে পাততাড়ি,
নদী পারে বসে খুঁজি কান্ডারী।

কেউ নাই কেউ নাই,এখানে ঠাঁই নাই,
এখানে শুধুই জল আর আকাশ।
প্রাণ ভরে নিলাম শীতল বাতাস,
দিন শেষে গভীর ঘুমের আশ্বাস।

      <--আমি আনাড়ি-->
       <--©-আদ্যনাথ-->
=========================


Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||