Posts

Showing posts from September, 2019

707>।। ভুলতে চাই ।।

  707>।। ভুলতে চাই ।।                    <--©-আদ্যনাথ--> এই মনটা,কার্যকারণ শরীরটা, নিতান্ত অস্থি চর্ম মাংস পিন্ডটা। একান্ত মনের একটু চিন্তা, অন্নময় ক্ষুদ্র এই শরীরটা। নাই বা হল পুরোটা , একবার চাই ভুলতে সবটা। আত্মা ব্যাকুল পরমাত্মার মিলনে, শরীর সুধুই কর্ম বন্ধনে বেঁধে চলে। মুক্ত সুদ্ধ জীবাত্মা  ভ্রমেনা পার্থিব লোভে, জগৎ কল্যাণে নিজেকে ভোলে। আত্মা পরমাত্মা মিলন ক্ষেত্র যেথা, কণ্টক স্বরুপ শরীর নিতান্ত বৃথা। চিদাকাশ উর্ধে পরম ব্রহ্মে খানিক প্রকাশ, পিণ্ড অসার স্বরূপ শরীরের থাকেনা অবকাশ। এমন চাওয়া পাওয়ায় জন্ম যাবে বৃথা, লোভ, রুপ, রস, গন্ধ,সার্থক প্রকৃতি যথা। ক্ষণিকের প্রাপ্তিতে পূর্ণ হয় যদি মনটা, তথাপি একবার চাই ভুলতে সবটা। শরীর সদা ব্যাস্ত মোহিত অহংকারে, স্থাবর যেন  স্থবীরের মোহ অধিকার। ত্যাজীয়া শরীর  ব্রহ্মে হলে লীন, এক আত্মার মুক্তিতে প্রকৃতি মুক্ত অনিল। এই অন্নময় শরীরটা, মায়ায় বেঁধে রেখেছে যেটা। নিতান্ত মাংস পিন্ড সেটা, তাকে নিয়েই ভাবনা এতটা। একবার ভুলতে চাই সবটা। কিসের আ...

706>|| যোগ্যতা ||

    706>|| যোগ্যতা ||                     <--©-আদ্যনাথ--> তিনি সুধাইলেন বারবার, "কি যোগ্যতা আছে তোমার"। আমি তৎকাল ভাবিয়া অস্থির, তবুও করিতে পারিনা স্থির। মন প্রাণ উভয় অস্থির, উত্তর দিবারতরে অধির। পাইনা পথ, কি দিব উত্তর এমন প্রশ্নের সঠিক উত্তর। শেষে বুঝিলাম ------- এটাই বুঝি অসাধারণ প্রশ্নবান, যোগ্যতার নাই সীমা নাই অন্তজ্ঞান। তথাপি মানুষ কে বিভিন্ন পরিস্থিতিতে, নানা কারণে, নানা সময়ে, জর্জরিত হতেহয় এহেন প্রশ্নবানে। শব্দটি সামান্য অর্থও আছে ঠিক, তথাপি পাওয়া যায়না সংজ্ঞা সঠিক। অনেক অভিধান খুঁজে  নিজে, কিছু শব্দ পেইলাম অবশেষে। অতি আগ্রহে সংগ্রহ হ‌ইল যেটুকু লিখিলাম সাধ্যমত সবটুক। যোগ্যতা,- যোগ্য হওয়া,- দক্ষতা, কর্মক্ষমতা,-পটুতা,-কার্যকরতা,,  নৈপুণ্য,-জুত,- উপযুক্ততা,-উপযোগিতা, সক্ষমতা, -ওস্তাদি,-কেরামত,-কেরামতি, সদগুণ,-দোষগুণ,-বিচার,-ফলপ্রদতা। অভীষ্টফলদান,-শক্তি,-সামর্থ্য,              বৈশিষ্ট্য,-বিধিনিষেধ, অপরিহার্য শর্ত। প্রৌঢ়ি, পার...

705>।। শুভেচ্ছা ।।

     705>।। শুভেচ্ছা  ।।                     আমি আদ্যনাথ। জন্ম দিন তো আসে আর যায় বৎসর গুলি পেরিয়ে যায়। এমনি করে  একে একে 69 বৎসর পাড়ি দিলাম আজকে। সকলের আদর ভালোবাসা কুড়িয়ে জীবন চলছে একটু একটু করে এগিয়ে। কি পেলাম কি দিলাম হিসাব কঠিন, চাওয়া পাওয়ার কুশলতা অতি কঠিন। আজ মন চায় উড়ে বেড়াতে ঘর ছেড়ে, বয়সেরভার ও ব্যাধির বাঁধন বাড়ে  । যেটুকু পাই তোমাদের  fb এর কল্যাণে, তাতেই মুগ্ধ অামি বন্দী একলা ঘরেরকোনে। ওই  নীল আকাশ,পাহাড়, জঙ্গল, ডাকে আমাকে ওই পাখির দল । ওদের ডাক শুনে  সন্ধা সকালে, বেরিয়ে পরি একলা আপন মনে । ভুলে গিয়ে  জরাব্যাধি পথের গ্লানি, শহর ছেড়ে অরণ্যে জমাই পাড়ি। দেখি বনবাসী হতো দারিদ্র গ্রাম বাসী অশ্রু ভরা নয়নে ওদের  কাছে বসি । সামর্থ টুকু উজাড় করে খুদ কুরে খেয়ে, দিন কাটাই ওদের আনন্দের ভাগী হয়ে। সেই অনাবিল আনন্দ খোলা আকাশের নিচে, ওরা জানেনা রাজনীতি সরল চরিত্র অতি। একটি রুটি ভাইবোন ভাগকরে, এইটুকুতেই ওদের আনন্দ ঝরে পড়ে। এমনি করে কাটছে দিন, আনন...