747>|| প্রকৃতি রহস্য ময় ||
747>|| প্রকৃতি রহস্য ময় || <--©➽--আদ্যনাথ--> এই জগৎ প্রকৃতি রহস্য ময়, সকল রহস্যের শ্রেষ্ঠ রহস্য মানব জীবন। যেখানে জন্ম মৃত্যু সবটাই রহস্য ময়। বীজথেকে অঙ্কুরোদ্গম, অঙ্কুর থেকে বৃক্ষ। বীজ কিন্তু অঙ্কুর বা বৃক্ষ কোনটাই নয়,আবার অঙ্কুর থেকে বীজ ভীন্নও নয়। এমনিই সমগ্র জীবের জন্মরহস্য। কারণ ছাড়া কোন কর্মই হয় না। জীবের অন্নময় দেহের জন্মই নিশ্চিত রূপে দেহের মৃত্যুর কারণ। যেমন, বীজ বপণই ফল ও ফুল ফোটার কারণ। আবার কারণই সকল বস্তুর উৎপত্তির উৎস। উৎপত্তিই ধ্বংসের কারণ। অর্থাৎ উৎপন্ন হইলেই লয় অবশ্যম্ভাবী, সেই কারনে সকল বস্তুই অনিত্য, অবাস্তব। এই অনিত্য, আবাস্তবকে আঁকড়ে ধরে আমরা সুখের সন্ধানে দৌড়ে বেড়াই। যা অবাস্তব,অনিত্য সেখানে সুখ পাওয়া কী করে সম্ভব! আর সেই কারণেই আমাদের দুঃখ মেটে না। দুঃখের সাগরে হাবুডুবু খেতে খেতে অলীক স্বপ্নে গড়া স্বর্গ রাজ্যের চিন্তা করি। আসলে স্বর্গের পুরো ধারণাটি স্বপ্নের জগতে বিচরণ করার মত। <--©➽--আদ্যনাথ রায় চৌধুরী--> ============...