725>|| ভালো থাকা ||

725>|| ভালো থাকা ||

ভালোথাকা কি সহজ ব্যাপার
এটাইতো সম্পুর্ন মনের ব্যাপার।
আবার মনে জুড়েথাকে
কাছে দূরে সকলের ব্যবহার,
সামান্য চাহিদা পূর্ণ নাহলেই
মন উথলে ওঠে।
চোখের কোনে অশ্রু জাগে,
তাকে উপেক্ষা করতে কজন জানে।
উপেক্ষা,অপেক্ষা,চাহিদা,
সকলি মনের খোরাক,
পুষ্টি না হলেই মনে প্রশ্ন জাগে।
সেই প্রশ্নের উত্তর আবার মনেই
লুকিয়ে থাকে।
যে খুঁজে নিয়ে তুষ্ট হয়
সেইতো সমাজে আনন্দে বেঁচে রয়।
অন্যরা হারিয়ে যায় সময়ের সাথে কালের প্রবাহে।
সর্ব শেষে এটাই মনে হয়
শিশুদের সাথেই প্রানের উৎস
খুঁজে পাওয়া যায়।
  <--©-আদ্যনাথ-->


Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||