723>|| অর্থই অনর্থের মূল ||


723> || অর্থই অনর্থের মূল ||

জীবনের নিরলস পরিশ্রম উদ্যম
চলতে থাকে জীবভর।
শিশুকাল থেকে যৌবন চলে
শিক্ষা, দীক্ষা, আদর, শাসন,
লক্ষ্য জীবনে প্রতিষ্ঠা ও লক্ষ্য পূরণ।

লক্ষ্য পূরণের শেন দৃষ্টিতে
চলতে থাকে হাজার প্রচেষ্টা।
চাই উচ্চ পদ প্রতিষ্ঠা সন্মান
প্রচুর অর্থ গোপন মনের ইচ্ছা।

জীবনে এহেন ইচ্ছা পূরণে
কেউ চাকুরী, কেউ ব্যবসা
আর কত চলতে থাকে প্রচেষ্টা।
আরম্ভর পূর্ন জীবনে
অর্থের চাহিদা ক্রমেই বাড়ে।

সত্যপথে অর্থ উপার্জন
থাকেনা কোন চিন্তার কারন।
সৎকর্মের  অর্থ উপার্জন
নিশ্চই গর্ভের বিষয় ভীষণ।

অর্থ ,অর্থ--অর্থই অনর্থের মূল কারন,
অর্থ বলে বলীয়ান হয়েও
হয়না সার্থক জীবন পুরণ।
অর্থের প্রকৃত অর্থ বড়োই কঠিন,
অর্থ যখন "টাকা",অতিশয় চঞ্চল,
সর্বদা হয় হাত বদল।

অর্থ বা টাকার আসল সত্য একটাই
যতটুকু করছো উপার্জন,
সেই টাকার তুমি নও মহাজন।
টাকার তুমি তত্ত্বাবধায়ক মাত্র একজন।
(ইংরেজিতে যাকে বলে( " Trustee ")মাত্র।)
এমন সত্যকে ভুলে অর্থ উপার্জনের তরে
চলছে কত ন্যায়,অন্যায়,পাপ,পুন্য অকাতরে।

অনেক পরিশ্রমের উপার্জন তোমার,
তথাপি জানিও নিশ্চয়
তোমার অর্জিত অর্থের পূর্ন মালিক তুমি নও,
কিছু সময়ের তরে তুমি অছি মাত্র হও।

এতক্ষনে যদি বুঝতে পারি
টাকা ভীষণ ভাবে ক্ষণস্থায়ী ।
তবুও টাকা অতি দরকারি,
জীবনটা কি তবে টাকার কারবারি?

এহেন সংকীর্ণ চিন্তায় জীবন
বয়ে যাবে গড্ডালিকা  প্রবাহে
তখন থাকবেনা জীবনের মানে।
জীবন বয়েযাবে টাকার অন্ধ কূপে
মুক্তির আশারূপ দীপ নিবেজবে কালে।


তাই টাকা জমিয়ে লাভ কিছুই নেই,
কারণ টাকা ভীষণ ভাবে ক্ষণস্থায়ী ।
জীবনে যদি সাফল্য আসে,
এবং সেই সাফল্যের মাধ্যমে
যদি জীবনে সুখ লাভের ইচ্ছা থাকে,
তবে চেষ্টা করবে তোমার সাফল্যের
কিছু অংশ সমাজকে ফিরিয়ে দিতে।
আর সেটাই রয়ে যাবে চিরস্থায়ী,
বাকি কালে হারিয়ে যাবে সবই।.
                <--©-আদ্যনাথ-->
  

Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||