791>|| কিনামে ডাকব তোমায় ||
791>|| কিনামে ডাকব তোমায় || <--©➽--আদ্যনাথ--> হৃদয়ে থাকে যদি স্বাচ্ছন্দ, মনে থেকে দূর হয় সকল দ্বন্দ্ব। এহেন ভাবনাতেইতো আনন্দ, সকলের মনেই থাকে ভাল আর মন্দ। আজ কিআছে তোমার মনে, কি নামে ডাকি তোমারে, সন্ত্রাস নাকি মহামারী বলি, বেদনা নাকি নাড়কীয় উৎসব বলি, সমতা বলি নাকি নরসংহার বলি, তুমিই বলো কিনামে ডাকব তোমায়। যে মানুষ গুলি উদন্ড ছিল, পাপের বোঝা ছিল, ক্ষমতার অহঙ্কার ছিল, স্বার্থপরতায় ভরপুর ছিল। নদী নালা সব বর্জ্য বাহি ছিল, রাস্তা সকল অতি ব্যস্ত ছিল, বন জঙ্গল ভয়ানক দুর্দশায় ছিল, গাছ কেটে কেটে সর্বনাশ করছিল। শহরগ্রামে,পথে কোলাহল প্রচন্ড ছিল, জীবন ভয়ানক দুর্দশায় ছিল, এখানে বেঁচে থাকাটাই অসম্ভব ছিল, পৃথিবীর ব্যাথা ভীষণ গভীর ছিল। অকস্মাৎ তুমি এলে----- মৃত্যু মিছিলের উপহার দিলে, সম্পুর্ন সংসার ভীত সন্ত্রস্ত হল, বিজ্ঞানও চিন্তায় দিনরাত এক করল, মানুষের মৃত্যুর মিছিল বাড়তেই লাগল, ঘরে ঘরে দুঃখ ছেয়ে গেল। অগত্যা----- মানুষ তার ইচ্ছাকে দমন করল, প্রকৃতিকে ভয় করতে লাগল। নিজে থেকেই অনেক শিখল, পরিবেশকে ভালো...