704>।। মাতা নর্মদা ।।
704>।। মাতা নর্মদা ।। <---©-আদ্যনাথ---> হে মাতা নর্মদে, শ্বাপদসংকুল গভীর জঙ্গলে, পাহাড়ের চড়াই , উপেক্ষা করে, নিতান্ত নির্বোধ অর্বাচীন মনে, বারংবার ছুটে গেছি তোমার দুয়ারে, অস্থির মনে তোমার শ্রীপাদপদ্ম দর্শনে। কোনদিন ফিরিনি শূন্য হৃদয়ে কুন্ঠিত মনে, সদা তৃপ্ত হয়েছে হৃদয় আমার তোমার দর্শনে। হে-'মাতা ',আজ অশান্ত অস্থির মন আবার, তাইত ব্যাকুল হৃদয়ে চলেছি তোমার দুয়ার।-------------10 ভয়ঙ্কর দুর্গম পথ ,পদে পদে বিপদ ভীষণ, পথ চলতে তোমার 'রেবা' নাম জপ সারাক্ষণ। আনন্দময়ী তুমি, রেবা নামেতেই তুষ্ট অতি, সকল বিঘ্ন দূরকরে করুণা করেছো আমার প্রতি। রেবা নামের মাহত্ম গুণে বাঁধা বিপদ গেছে দূরে, রেবা,রেবা,রেবা,-রেবা নামেই আছো হৃদয় ভরে। কোনোদিন ,কোন বাঁধাই থামাতে পারেনি আমায় , নিৰ্ভয়ে পৌঁছেছি তোমার কৃপায়।--------------------18 তোমাকে করেছি দর্শন মনের আশ মেটানোর ছলে, ব্যাকুল মন, চায় আবার পৌঁছতে তোমার আম্রকুটে। কিন্তু আ...