722>||মানুষ মরণশীল ++ বিড়ম্বনা ||

 722>||মানুষ মরণশীল ++ বিড়ম্বনা ||



|| মানুষ মরণশীল ||

                 <--আদ্যনাথ-->22/07/2021

মানুষ মরণশীল।

তথাপি জন্ম-মৃত্যুর কথা ভেবে 

সময় নষ্ট করা নয়তো উচিত।

যতদিন ছিলাম কর্মক্ষম,

এগিয়ে চলার লক্ষ্যে ছিলাম বীর।


চলেছিলাম কর্ম করার তাগিদে,

ভাবিনি নিজের কোন স্বার্থের দিকে।

রাস্তাও ছিলনা সহজ সরল,

তবুও কর্ম নিষ্ঠাতেই ছিল মন বল।


এতো পথ পাড়ি দিলাম,

মৃত্যুকে তুচ্ছ ভেবে ছিলাম।

সকল বাঁধাকে দম্ভে পিষেছিলাম,

এগিয়ে চলার দৃঢ় প্রতিজ্ঞা করেছিলাম।


আজ  সপ্ততি বৎসর করেপার,

বুঝলাম কি লাভ হলো আমার?

চাইছি এই সংসার হতে মুক্তি

আর বেঁচে থাকার নাই কোন যুক্তি।


মনের জ্বালার মুক্তির পথ নাই,

আবর্জনার মাঝে বসে পথ খুঁজি তাই।

অসহ্য কীটের মতন কিছু অহঙ্কার,

ঘিরে আছে চারিদিকে আমার।


আমার সকল অনুভূতি গুলো,

বহুদিন অনেক আদরে ছিলো।

আজ বোধ হয় সকল শক্তি হারিয়ে,

ঝাপসা দৃষ্টিতে খুঁজি মৃত্যুপুরীর পথকে।

 <--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->

==========================



  || বিড়ম্বনা ||

              <--আদ্যনাথ-->22/07/2021

আজ মেঘমুক্ত রোদ্রউজ্বল সকালে,

বারে বারে তোমাকেই মনেপরে।

জানি তুমি কর্ম ব্যস্ত আছো দূরে,

তাইতো কতো ভাবনা তোমাকে ঘিরে।


আজ বোধ হয় পেরেছি বুঝেতে,

শিখিনি ভালোবাসাকে ধরতে।

যেমন প্রজাপতিকে ধরা শিখতে,

শক্ত হাতে ধরলে মরে যাবে,

হালকা হাতে সে তো উড়ে যাবে।

খুব আদর করে ধরলে গেলে,

প্রজাপতির পাখা ভেঙে যাবে।


আজ বোধ হয় পেরেছি বুঝেতে,

বাবা হওয়ার সুখ খুঁজতে।

নীরবে অনেক ক‌র্ম করতে,

চাওয়াটাই বোধহয় ভুল করতে।

বাবা হওয়া মু‌খের কথা নয়,

সময় যে অনেক কথা বলে যায়।


বেঁচে আছি আজ বোঝা হয়ে,

সত্তর বৎসরেও কত আশার লোভ নিয়ে।

অকর্মণ্য, অহেতুক নিজের স্বার্থ লোভ,

বেঁচে থাকাটাই বোধ হয় বিড়ম্বনার ক্ষোভ।

   <--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->

==========================

 

Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||