732>|| শরীরের নাম মহাশয় ||


732>|| শরীরের নাম মহাশয় ||
            <---©--আদ্য নাথ--->

শরীরের কি দোষ,
শরীরের নাম মহাশয়
যাহা সহাইবে তাহাই শয়।
চিন্তার কি আছে।
যতক্ষন শরীর ধরি,
ততক্ষন আছে ব্যাধি।
শরীর না রইলে,
ব্যাধিও পালাইবে।
শরীরে বসিলে ব্যাধি,
সজোরে জাপটে ধর তারে,
দেও মোক্ষম দাওয়াই তারে,
ব্যাধি পালাইবে দূরে।
ব্যাধীরে ভুলিয়া,
হাস প্রাণ খুলিয়া।
খাও ঘুমাও আনন্দে,
নাচ যেমন পছন্দে।
এই রূপে ব্যাধি পালাইলে,
মন আনন্দে ভরিবে।
তখন রাধা রাধা বলে,
নাচ কৃষ্ণ কে ধরে।
কৃষ্ণ হইলে তুষ্ট,
শরীর হইবে সুস্থ।
হরি বোল হরি বলো,
বাজুক জীবনের ঢোল।
সুন্দর হোক জীবন খানি।
গেয়ে যাও কৃষ্ণ নামের নামাবলি।
জীবন আনন্দ ময়,
মনের মাঝেই ব্যাধি রয়।
ভুলিয়া ব্যাধির জ্বালা,
মনে মনে জপ কৃষ্ণের মালা।
এ ধরায় এসেছ যখন,
সইতে হবে সকল তখন।
জীবন তো ক্ষনিকের তরে,
হাসি খুশি থাক জীবন ভরে।
<--©--●আদ্য নাথ●--->
     【--anrc-13/01/2020--】

Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||