730>|| হাসি কান্না ||

  730>|| হাসি কান্না ||
               <---©----আদ্য নাথ--->

হাসি কান্নার এই দুনিয়ায়
হাসির নাইকোন জুড়ি।
কান্না গুলি জানিয়ে দেবে
তোমার মনের কমজড়ি।
সদাই হাস প্রাণ মন খুলে
কান্নাকে রেখেদেও দূরে।
এটাই সত্য জানিও নিত্য,
এক ব্রহ্ম ছাড়া সকলি অনিত্য।
সদা হাস্য মনেই বসেন ব্রহ্ম নিত্য,
জীব মাত্রেই ব্রহ্ম, এই চির সত্য।

তথাপি কান্না যখন আসে,
কেঁদে নেও একলা গোপনে।
ঘড়ের কোনে বা নিরালা স্থানে,ল
এসোনা লোক চক্ষুর সামনে।
অশ্রু ভরা নয়নে বা কপোলে,
তোমায় কাঁদতে দেখলেই,
ওরা আরো কাঁদবে তোমায়।
কিছু হাসি মজা বিদ্রুপ,
ছুড়েদেবে তোমার পানে।
তাইতো কাঁদতে হয় একান্ত গোপনে।
চরম বেদনা বা দুঃখের কালে
হাসি টুকু যেন থাকে সকলের সামনে।
   <---©--●আদ্য নাথ●--->
  15/01/2020::03:50:41.
===========================

Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||