737>|| সময় ||

   737>|| সময়  ||
         <----©--আদ্য নাথ--->

তুমি কাউকে ভালো বাসছ,
সে যদি তোমাকে না চায় বা
ভালো না বসে,
তার থেকে দুঃখের আর কি হয়!

কার কিসে সুখ, কিসে দুঃখ,
এটাই বোঝা দায়।
সুখ তো সকলেই চায়
দুঃখ কে নিতে চায় বল।

সকল সুখ দুঃখ একজনই দেয়।
সকলকে দিয়ে সকল সুখ,
নিয়েনেয় সকলের দুঃখ।
তিনি ঈশ্বর তিনিই ভগবান,
ওনার না কমে মান না হয় অপমান,
তাই তিনি সর্বশক্তি মান।
তিনি ঈশ্বর তিনি ভগবান।

দুঃখের কালেই চিন্তা করি তাঁর,
সুখের কালে ভুলে যাই আবার।
তিনি কোথাও নাই,
তবুও সর্বত্র তাঁর ঠাই।

তিনি আছেন সকল মানুষের অন্তরে,
এই সত্য আমরা জানি সকলে।
তাকে জানতে গেলে
করতে হবে দুই বেলা ধ্যান
অন্তর দর্শনে।

 যে সত্যকে জানে
সে আকাশে সর্বদাই চন্দ্র সূর্য কে দেখে,
যে অর্ধ সত্য জানে সে রাতকে অন্ধকার ভাবে,
অমাবস্যাতে চাঁদের অন্ধকার পিঠ দেখে।
আসলে কিন্তু চন্ড, সূর্য্য সর্বদাই থাকে,
দেখতে না পাওয়া শুধু সময়ের প্রভাবে।
সবই সময় চক্রের খেলা।
দিনের পরে রাত,
রাতের পরে দিন।
এই তো প্রকৃতির রাত দিন।
সুখ দুঃখও ভাবনার অধীন।
সুখও নাই দুঃখও নাই,
আবার উভয়েই বিদ্যমান,
আছে কিছু ভাবনা, সময়ের অধীন।
     ★<----©--●আদ্য নাথ●--->★
      23/01/2020::সকাল 09:40:10
==========================

Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||