731>|| গঙ্গাসাগর মেলা ||
731>|| গঙ্গাসাগর মেলা ||
<---©--আদ্য নাথ--->
সকল তীর্থ বার বার,
গঙ্গাসাগর একবার।
অখন্ড ভারতের ধর্ম মতে,
মকরসংক্রান্তি তিথিতে,
সঙ্গম তীর্থে যে করে স্নান
নিশ্চিৎ তিনি মহা পুণ্যবান।
মকরসংক্রান্তিতে সাগরে করে স্নান,
উদার মনে হাত খুলে করো দান।
চিড়েদই তিল সহযোগে আর পিঠে পুলি,
এমম আহারে নিশ্চিৎ পূর্ন হবে পুণ্যের থলি।
অখন্ড ভারতে গঙ্গা সাগরের মেলা
সাধু সন্ত ও সাধারণের পুন্য স্নানের মেলা।
গঙ্গা এখানে মিশেছে বঙ্গোপসাগরে,
মেলা বসে কপিল মুনির আশ্রমটি ঘিরে।
গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থান,
মহান তীর্থভূমি গঙ্গাসাগর প্রকৃতির দান।
গঙ্গাসাগরের বেলাভূমি
মানুষের মিলন তীর্থ ভূমি।
এখানে আশেপাশে আছে 51 দ্বীপ,
580 বর্গ কিমি জুড়ে সাগরদ্বীপ।
ভগীরথ এনেছিল গঙ্গাকে মর্ত্যে,
সগর রাজার পুত্রদের জীবনদিতে।
সেই কপিল মুনির আশ্রমটি
বিলীন হয়েগেছে সাগরে তলে।
কিন্তু গড়ে ওঠা কপিল মুনির মন্দিরটি,
ভক্তের সমাগমে পূর্ন হয় মকরসংক্রান্তি তিথি।
লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে এই সঙ্গমে,
নির্জন বালিয়াড়িটিতে যেটি মিশেছে সমুদ্রে।
মেলার সময় ছাড়া গঙ্গাসাগর নির্জন নিরালা,
এখানে সমুদ্র যেন শান্ত ঢেউ বিশেষ হয় না,
ধীরে কখন পা ভিজিয়ে যায় বোঝাই যায়না।
হাঁটতে হাঁটতে যাওয়া যায় সমুদ্রের ভিতরে,
পায়ের পাতা ভেজানো জল থেকে হাঁটু জলে।
এখানে লাল কাঁকড়া অবাধে বেড়ায় খেলে,
ঢুকে যায় গর্তে নিমেষে মানুষের টের পেলে।
ভ্যানরিকশায় চেপে বেড়ান যায় দ্বীপ দর্শনে,
মঠ–মন্দির-আশ্রমের এই সাগরসঙ্গমে।
এখানে আছে লাইটহাউস অতি মনোরম,
আর মনসাদ্বীপে রামকৃষ্ণ মিশন আশ্রম।
যে পথ সেচবাংলো থেকে সমুদ্রে গেছে,
সেই পথে ঝাউয়ের জঙ্গল এখনও আছে।
এই দ্বীপের মেলা শহর কলকাতার কাছে,
রেলস্টেশন কাকদ্বীপ ও নামখানা আছে।
কলকাতা থেকে বাসে ঘণ্টা তিনেকের পথে,
হারউড পয়েন্ট আট নম্বর লঞ্চ ঘাটে।
কচুবেড়িয়া ভেসেলে ভেসে গঙ্গা পেরিয়ে,
তারপরে বাসে 30 কিমি দূরে সাগর সঙ্গমে।
এমন মহা তীর্থে জীবনে একবার,
না হলে জীবনমুক্তির উপায় নাই আর।
পুণ্যতোয়া গঙ্গা হিমালয় থেকে সাগরে,
বয়ে চলেছে ভারত ভূমির মাতৃ রূপে।
ভারতের সকল তীর্থের আঙ্গন ধুয়ে,
মাতৃ রূপে গঙ্গা মিশেছে সাগরে গিয়ে।
তাইত মহা তীর্থ এই সাগর সঙ্গম,
যেথায় আছে কপিল মুনির আশ্রম।
প্রচন্ড শীতকে উপেক্ষা করে
লক্ষ লক্ষ মানুষ আজ মিলেছে সঙ্গমে।
বঙ্কিমচন্দ্রের '' কপালকুণ্ডলা" উপন্যাসের নায়ক নবকুমার-এর সাগর দর্শনের অপূর্ব উক্তিটি
মনে আজও দাগ কেটে যায়।
'' দূরাদয়শ্চক্রনিভস্য তন্বী তমালতালীবনরাজিনীলা।
আভাতি বেলা লবণাম্বুরাশের্দ্ধারানিবদ্ধের কলঙ্করেখা॥”
<---©--●আদ্য নাথ●--->
15/01/2020:::রাত্রি ::--12:24:09.
===============================
Comments
Post a Comment