776>|| ভাগ্য ||
|| ভাগ্য || <--©-আদ্যনাথ--> ভাগ্য, সৌভাগ্য কি দুর্ভাগ্য, ভাগ্যের ভালো মন্দ, সহজ কি বিচার করা? আজ যা ভালো কাল সে মন্দ। এইতো বিধাতার নিত্য খেলা, তাকে কখনই করা যায়না অবহেলা। সাময়িক ভাবনায় হয়না ভাগ্যের বিচার। সেই চাষির সাদা ঘোড়ার মতন। ভাগ্যের শুভ হয় শুভ কর্ম ফলে, শুভ কর্ম করাচাই শুভ চেতনার গুনে। ভাগ্য নিয়ে করে খেলা নিয়তি আনমনে, ভাগ্যে পরিহাস কর্মের ফাঁস জানে কজনে। ঐ ছেড়াঁ জামাটার মতন, ভাগ্য নিয়ে ভাবি, ভাবি আর দেখি, মাঝে মাঝে নিজেকে স্বান্তনা দিয়ে ভাবি, হয়তো আবার মনে মনে ছবি আকিঁ। ওই জামাটা ছিল ভাগ্যের লাকি, আজ ওটাকেই দূরে দূরে রাখি। মন্দিরে আছেন ভাগ্য দেবতা, রোজ চড়াই ফুল,বেল পাতা। দুইবেলা ঠেকাই মাথা, ঘন্টা বাজাই, নিত্য দিন কত ভাগ্যের দোহাই। যদিও ফল শূন্য নিজেরই ব্যার্থতায়, তাই দোষ দেব কাকে অযথায়। চেষ্টাতো করিনা ভাগ্যের চাকা ঘোরাতে, সময় পাই কোথায় ভালো কাজ করতে। খুঁজতে ভাগ্যের সংজ্ঞার সঠিক পথ, খুঁজে পাই নানামুনির নানা মত। তাইত শুভ কর্মই শ্রেষ্ঠ পথ, চালাতে শুভ কর্ম গুনের রথ। ত...