762>|| বাঁচার এক মাত্র উপায় ||
|| বাঁচার এক মাত্র উপায় || <-------আদ্যনাথ------> আমি নিজেকে করেছি গৃহবন্ধি গল্পের বইয়ের সাথে করে সন্ধি। দিন কাটে লিখে আর বই পড়ে, রাত্রে একটু প্রায়াণাম আর নিশ্চিন্তে ঘুমিয়ে। চাইছি কাট আউট করতে করোনাকে জানিনা কবে এর শেষ হবে কি ভাবে। তবুও চেষ্টা করতে ক্ষতি কি চেষ্টায় হয়না এমন কিছু আছে কি? তাই দূরে রেখে সকল ভাবনা চিন্তা একটাই যেন না ছড়ায় করোনা। করোনা রুপি রাক্ষস মানুষকে করছে গ্রাস বাঁচবার উপায় খুঁজতেই এই টুকু প্রয়াস। করোনা রাক্ষস প্রথিবীকে করছে গ্রাস ধীরে ধীরে বাড়ন্ত ভয়ের ত্রাস। আমাদের সামান্য অসতর্কতা সহায়ক হতে পারে পৃথিবী ধ্বংসের বার্তা। ===24/03/2020::03:22:18pm===