736> || নবযৌবন ||

       736> ||  নবযৌবন ||
                      <---©--আদ্য নাথ-->
যেদিন প্রথম শুরু যৌবনের শিহরন,
মনে প্রাণে জাগে ভীষণ আলোড়ন।
প্রথম যৌবনের সুমিষ্ট গন্ধের অনুভব,
আগুনের পরশমণি হৃদয়ে অনুক্ষণ।
শরৎপূর্ণিমার প্রভাতের রবির কিরণ,
শিরশির করা মিষ্টি শীতের আবরণ।
বাতাসে আবিরের গন্ধে মাতাল মন,
লালায়িত স্বপ্ন খোঁজে তৃষ্ণার্ত নয়ন।

যৌবন যেন ছুটে যেতে চায় ভেঙে আগল,
পাগল প্রায় যৌবন মন, চায় কিছু বদল।
অকস্মাৎ প্রেয়সীর স্পর্শ স্বপ্নের ঘোর,
উন্মাদ যৌবনমন ক্ষণিক রঙিন বিভোর।
উত্তপ্ততরল লাভার উদ্গার সর্বাঙ্গে জ্বালা,
ছিন্ন পরিধি গিরিখাদ বেয়ে  তরল তপ্ত লাভা।
আগ্নেয় গিরির অন্ত্রের জ্বালা সিন্ধু তলে,
পরিধি সীমাহীন,সিন্ধুঊর্মির তালে তালে।

প্রেমে ভাসমান নবযৌবনের মোহমুগ্ধ পাশে,
আপ্লুত হৃদয়, ব্যাকুল ভ্রমর পুষ্প গন্ধ লোভে।
দিবা রাত্র কত রঙিন স্বপ্নের  বাসনা,
মন উরতে চায় দিগন্তে স্বপ্নপুরী অজানা।
পুষ্প বীথি মাঝে মধুকর মধু অন্বেষণে,
ফুলে ফুলে উড়ে চলে আনন্দিত মনে।
দিনশেষে রঙিন ফুল  বিশীর্ণ আপনি,
নুতন শুভ্র ফুলের অপেক্ষায় যামিনী।

পূর্ণিমার রাত্রে কদম্বতলে পূর্নমনরথে,
যৌবনের মিলন আনন্দ লহরিতে।
রাতের তারারা দেখে উলঙ্গ নয়নে,
প্রকৃতির শোভা আনন্দ কাননে।
যুগল মিলনের তরে প্রকৃতি নানা বর্ণে সাজে
সৃষ্টির নিমিত্তে মড়ালি ধায় মড়ালের পিছে।
সৃষ্টি সুখের আনন্দে প্রকৃতি দিশে হারা,
যৌবন প্রশংশিত প্লাবনে সহস্র ধারা।
★<----©--●আদ্য নাথ●--->★
             22/01/2020::রাত্রি 11:12:15,
===========================

Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||