Posts

Showing posts from April, 2020

767||বিদায় বন্ধু বিদায় ||

 767>|| বিদায় বন্ধু বিদায় ||                   <-©➽-আদ্যনাথ--> ভয়ঙ্কর বিষ দংশনে আজ, অস্থির জীবনের কিছু বিস্বাস। অলক্ষে হারিয়ে জীবনের পুঁজি, নিজের থেকে নিজেকে দূরে রাখি। শেষের তরী লেগেছে ঘাটে, জোয়ারের অপেক্ষা বসে তটে। দাঁড়ি মাঝি বসে নোঙর তুলে, কখন নোনা জল ঢুকবে খালে। ফাল্গুনের দুপুরে আগুন লেগেছে বনে, পলাশ,শিমুলের ডালে ডালে। কোকিলের কুহু কুহু রবে, ডাহুক ডাকে খালের ধারে। একলা বসে খালের বাঁকে, কারা জেনে অলক্ষে ডাকে। ভালো আছি, ভালো থেকো, হৃদয়ে ভালোবাসা টুকু রেখো। ইশারায় হাত নাইবা তুললে, ভালোবাসা জানিও মনের দুয়ার খুলে। নিতান্ত অবহেলার ছলে, না হয় একটু মুচকি হাসলে। বিদায়ের লগ্ন আসন্ন প্রায়, শুধু জোয়ারের অপেক্ষায়। হয়তো আর বলা হবেনা তোমায়, আজই বলেরাখি বিদায় বন্ধু বিদায়। <--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->    06/03/2021;; 11:07:pm ========================    

766>|| জী--ব--ন ||----to fb

 766>|| জী--ব--ন ||----to fb              <--আদ্যনাথ--> শিশু বেড়ে ওঠে স্নেহের ছায়ায়, জীবন পথে কর্মই হয় তার সহায়। জীবন তখনই হয় নিতান্ত অসহায়, যখন বাঁচতে হয় কারুর দয়ায়। জীবনের আর এক নাম সংগ্রাম, রোগ মাত্রেই ব্যাহত জীবনের আরাম, মধুমেহ তে মিষ্টি হয় বিষের সমান, কর্কট রোগে সতর্কতা আর সাবধান। আজ করোনা ভাইরাসের বিপদ অধিক, সকলেই শঙ্কিত ভয়ার্ত ততোধিক। রোগ যদি হয় জটিল ও সঙ্কটের, বাধ্য হয়ে দয়া নিতে হয় সকলের। জীবনতো  সংগ্রাম মাত্র, যৌবন কর্ম যজ্ঞের কাষ্ঠ, বার্ধক্য কিছু আক্ষেপের সমষ্টি মাত্র। যতদিন ছিলাম সুস্থ  বুঝিনি ঈশ্বরের মহিমা, আজ অসুস্থ হয়ে উপলব্ধি করলাম ঈশ্বরের অশেষ করুণা। আজ অসুস্থ হয়েই বুঝেছি, অসুস্থ চিন্তা আরও অসুস্থতা বাড়ায়। নিজের অসুস্থতার চিন্তা করা মূর্খতা, নিজেকে আরও  অসুস্থ করা। বুঝলাম শরীরের নাম মহাশয়, সকল ঝড় ঝঞ্ঝা এই শরীর শয়। শরীর আছে তাই রোগও থাকবে, সকল কিছুই শয়েনিতে হবে। রোগ তো আসে প্রবল বেগে, ফিরে যায় অলস গতিতে।   <--©➽-আদ্যনাথ রায় চৌধুরী---> ==========================

765>|| আমরা ঘড়ে করোনা বাইরে ||

   || আমরা ঘড়ে করোনা বাইরে ||                    <-------আদ্যনাথ------> আজ হতে বন্ধ কর যাতায়াত, আত্মীয়তা বা বন্ধুত্ব সকল, বেঁচে থাকলে পরে হবে ওসকল। আজ থেকে আমিও যাবনা কারুর বাড়ি কেউ আর এসোনা আমার বাড়ি। এখন তো বাড়ছে লকআউটের মহড়া একটু ভুলেই শেষ হয়ে যাব আমরা। এখনও আছে সময় ভাববার শত কাজেও যেওনা ঘড়ের বা'র। এই 21দিনে সামান্য ভুলে দিতে হবে মাসুল জীবনদিয়ে। করোনা রুপি রাক্ষস বাড়াচ্ছে শক্তি লকডাউন ছাড়া নাই অন্য কোন যুক্তি। সময় থাকতে বাঁচাও নিজের প্রাণ, তোমার সামান্য ভুলে যেন না জায় অন্য কারুর প্রাণ। করোনা ভাইরাসকে ভেবনা ক্ষুদ্রভাইরাস পর্শে পর্শেই বাড়ন্ত করোনা রাক্ষস রুপি ভয়ঙ্কর ভাইরাস। আমাদের সামান্য ভুলে করোনাভাইরাস করতে পারে সমগ্র জীবনকে গ্রাস। সাবধান--সাবধান-- লকডাউন এর শুভ সচেতনতা ছাড়া নাই পরিত্রাণ। সাবধান--সাবধান--       <-------আদ্যনাথ------>    25/03/2020::সকাল 07:30:12: ========================== শুভ প্রচেষ্টার একটু চেষ্টা তাতেই বাঁচবে আমাদের দেশটা। কার্ফু ন...

764>| অজানা পথের যাত্রী ||

    || অজানা পথের যাত্রী ||                 <-----@--আদ্যনাথ-----> এই লকডাউন করোনার কারনে আমরা যেন বহুদূর পাল্লার ট্রেনে। আরামে বসে শুয়ে দিন কাটছে মাঝে মাঝে বাথরুম ও একটু জানালার কাছে। ঠিক যেন দুরলাল্লার যাত্রীর মতন, অপেক্ষা কখন আসবে গন্তব্য স্টেশন। এসি কামরা তাই হকারের উৎপাত নাই, মাঝে মাঝে সময় মতন খাবার খাই। পার্থক্য এখানে ট্রেনে গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া, লকডাউনে সময়ের সাথে পিছিয়ে যাওয়া। জানানাই কবে পৌঁছব নিরাপদ গন্তব্যে, এত সচেতনতার প্রচার তবুও নানান মন্তব্য। আমরা নিজেরা সাবধান নাহলে, সামনে মহা বিপদের সম্মুখীন হতে হবে। পৃথিবীতে মহা প্রলয় নিশ্চিত নেমে আসবে       <---------আদ্যনাথ-------->    ≠===================== আজ এই মহা সঙ্কটের দিনে নিজে বেঁচে অপরকে বাঁচাতে, শুধু দায়সারা সচেতনতা নয় দায়বদ্ধ হয়ে সচেতনতাই বাঁচার উপায়।        <-------আদ্যনাথ------>

763>| বন্ধু আবার দেখা হবে ||

      || বন্ধু আবার দেখা হবে ||                 <--©-আদ্যনাথ--> বন্ধু আবার অবশ্যই দেখা হবে, করোনা দেশ ছেড়ে পালাবার পরে। আজ লড়তে হবে একসাথে করোণাকে ভাগাতে মাত্র কদিন লকডাউন থাকতে হবে। এই লকডাউনকে সানন্দে মেনে নিলে, বাঁচবে তুমি বাঁচব আমরা সকলে মিলে। বন্ধু আজ আর না করে কোন তর্ক আমাদের থাকতে হবে একটু সতর্ক। বহু যুগ ধরে আমরাই শিখিয়েছি বিশ্বকে কি করে বাঁচতে হয় মহামারী বা প্রলয়ে। বন্ধু আজ আবার এসেছে সেইদিন, আমাদের প্রচেষ্টায় আসবে সুদিন। আজও আমরাই হব দৃষ্টান্ত শ্রেষ্ঠ, বিশ্ব জানবে আমাদের চিন্তাই উৎকৃষ্ট। আমরা আবার সক্ষম তাড়াতে করোনা, বিশ্বকে শেখাব ধর্য্য ও নিষ্ঠার গরিমা। তাইত আবার অবশ্যই দেখা হবে, সেদিন আর নাই দূরে , করোনার ভয় অবশ্যই দূর হবে। আজ আমাদের সচেতনতা বাড়াতে হবে।          <--©-আদ্যনাথ--> ========================   "বন্ধু আবার দেখা হবে" এটা এইমাত্র লিখলাম। এগুলি আমার একান্ত মনের ভাব, লিখে যাই আসল লেখার ফাঁকে একটু জিরিয়ে নিতে। বলবেন আসল লেখা আবার কি? ...