748>|| || মানুষ চেনা দায় ||

    || মানুষ চেনা দায় ||

                   <--©➽--আদ্যনাথ-->


মন চায় কিছু বলতে,

আজকের দিনটিই হোক শ্রেষ্ঠ তবে।

আগামী কাল তো এটাই ইতিহাস হবে,

যেদিন আসছে কে তারে জানতে পারে!


ভেবেছিলাম আমি বলবো তুমি শুনবে,

সময়ের কালচক্রে, কে কাকে বুঝবে।

বুঝতে পারাটাই আসল সার্থকতা,

মানুষকি বোঝে সকলের মনের কথা?


সবাই নিজের স্বার্থ নিয়েই করছে লড়াই,

বাক বিতণ্ডা যত নিজেই নিজের বড়াই।

সকলেই ব্যস্ত নিজের মতন নিজেকে

গুছিয়ে নিতে।

ভুলে গেছি সমাজকেও  আমাদের

কিছু হবে দিতে।


আমরা সরেগেছি দূরে, একে অপরের থেকে,

সরেগেছি আমরা করোনার ভয়ে

শুধু গুড মর্নিং,গুড নাইট বলেই 

সম্পর্ক মেটাতে চাই।

এই গুলি কি সম্পর্ক জিইয়ে রাখতে,

নাকি দূরে থাকতে?

নাকি লোক দেখানো পাশ কাটিয়ে যেতে?

তাই বলি মানুষ চেনা দায়,

বলতে পার, কি আছে মানুষ চেনার উপায়?

=====<--©➽--আদ্যনাথ-->=====

=========================

Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||