750>|| এই ফাল্গুনে ||

       || এই ফাল্গুনে ||
            <--©-আদ্যনাথ-->
আগুন আগুন,
শুরু হলো ভ্রমরের গুন গুন।
পলাশের ডালে ডালে লেগেছে আগুন,
আঙ্গনে ভরেছে পলাশ ফুলের রঙ,
শীতকে সরিয়ে, এসেছে ফাগুন।
প্রেম নিবেদনের ফাল্গুন,
দুটি মন এক সুরে গুন গুন।
বসন্ত আজ দাড়ায়ে দুয়ারে
এসো-হে প্রেমিক এস দুইবাহু বাড়ায়ে।
তোমার অপেক্ষায় আছি যে দাঁড়ায়ে,
নীরবে নিভৃতে দেব প্রেম উজার করে।
বসন্তের প্রথম ক্ষণে,তোমার আলিঙ্গনে,
মন প্রাণ পূর্ন হোক বসন্তের গানে।
মধুময় হোক মন, পলাশের রঙে রাঙ্গিয়ে,
ওই ঠোঁটে প্রথম চুম্বনের শিহরনে।
মনে প্রাণে অনুভব বসন্তের সমীরণ,
তাই বুঝি পলাশের আগমন।
আজ বসন্তে মন চায় অঙ্গে অঙ্গে
রঙ ভরিয়ে দিতে,
দুটি মনকে এক রঙে রাঙিয়ে দিতে।
ঝুমুরের তালে তালে খোঁপায়
পলাশ দোলে,
কৃষ্ণচূড়া ষোড়শীর বেনির বাঁধনে।
মালতি লতা আর কনকচাঁপার
মালা গলে,
বসন্তে প্রথম প্রেমস্পর্শে অঙ্গে অঙ্গে শিহরন জাগে।
প্রেমের উষ্ণতায় মন ব্যাকুল
ঘনিষ্ঠ আলিঙ্গনের তরে,
প্রতীক্ষা কেবল দোলপূর্ণিমা নিশির।
দোলের আবিরে অঙ্গ রাঙিয়ে,
প্রেমের আবেশে মন রাঙিয়ে,
ফাল্গুনী পুর্ণিমায় বিনিদ্র রজনী,
প্রেয়সীর প্রতীক্ষা,লয়ে প্রেমের ডালি।
শত প্রতীক্ষার শেষে প্রেমের মিলন,
প্রেমতো স্বর্গীয় সুখেরউর্দ্ধে শ্রেষ্ঠ মিলন।
আজ হৃদয়ে হোক বসন্তের মহা মিলন,
প্রথম প্রেমস্পর্শের শিহরন মনে রয় আজীবন।
আগামী কাল হোলি
প্রেমের আবেশে খেলবো কেলি
আজরাতেই কিছু বলে রাখি,
কে জানে করুনা ভাইরাস যদি ভিলেন সাজে।
   ★<--©--●-আদ্যনাথ-●->★
 08/03/2020::রাত্রি 10:50:18.
=========================


Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||