753>| শ্রী মদ স্বামী বিবেকানন্দ ||

 

  || শ্রী মদ স্বামী বিবেকানন্দ || fb, wa D
(12 January 1863----4 th July 1902)

 " মৃত্যু বা কালীকে উপাসনা করিতে সাহস পায় কয়জন? এস, আমরা মৃত্যুর উপাসনা করি।
আমরা যেন ভীষণকে ভীষণ জানিয়াই আলিঙ্গন করি—তাহাকে যেন কোমলতর হইতে অনুরোধ না করি, আমরা যেন দুঃখের জন্যই দুঃখকে বরণ করি।" ------স্বামী বিবেকানন্দ।
========================

  ||-বীরেশ্বর বিবেকানন্দ-||D
              <--©➽-আদ্যনাথ--->
                   
হে বীর বীরেশ্বর বিবেকানন্দ,
জগৎকে দেখাইলে আলো ও আনন্দ।
গুরুর আজ্ঞা করতে পালন,
প্রতিজ্ঞা বদ্ধ ছিলে আজীবন।

হে বীর মনেপরে সেই  4ঠা জুলাই,
তুমি হাসতে হাসতে নিয়েছো বিদায়।
তোমার সকল বানী আমাদের প্রেরণা,
এই জীবনে তোমায় ভুলতে পারবনা।

পৃথিবীর যেদেশেই পৌঁছেছি,
সর্বত্রই তোমার ছবি দেখেছি।
দেখেছি তাঁদের,
যাদের কাছে তুমি ঈশ্বর, তুমিই জীবন,
যাদের তুমি করেছ আপন।
যাদের তুমি বেসেছ ভালো,
যাদের তুমি দেখিয়েছ আলো।
জগৎকে দেখিয়েছ জীবন মুক্তির আলো,
তোমার শ্বাশত বাণী
দিগ্-দিগন্তে জাগিয়েছে প্রাণের আলো।

হে বীর  গুরুর আদেশের শক্তি বলে,
সনাতন ধর্ম আজ বিশ্বের শ্রেষ্ঠ আসনে।
তুমিই শিখায়েছ জীবই শিব সর্বত্র।
জীবের সেবাই শিব সেবার মন্ত্র।

তোমার ঐকান্তিক প্রচেষ্টায় ভারতবর্ষ,
আজ জগতে শ্রেষ্ঠ আসনে আসীন সর্বর্ত্ৰ।
শান্তির বাণী বিলায়ে বিশ্ব জয় করিলে,
আর্তজনের সেবায় নিজেরে বিলাইলে।

তোমার শিক্ষায় সকল যুব ছাত্র জন,
জেনেছে,স্বাস্থ্য,শিক্ষা,ধ্যান,
জীবনের শ্রেষ্ঠ জ্ঞান।
জীবনের শ্রেষ্ঠ বন্ধু,গুরু,পিতা,মাতা,
আর্ত দুঃখীজনে কভু না করিতে হেলা।

তোমার শিক্ষা ধ্যানের জ্ঞান,
জীবন গড়ার সর্বউৎকৃষ্ট জ্ঞান।
তোমার অপরূপ জ্যোতির্ময় মূর্তি,
সর্বদাই জাগায় অন্তরে অনাবিল ভক্তি।

হে বীর শ্রেষ্ঠ লহো মোর প্রনাম,
প্রভাতের উজ্জ্বল কিরণে নমি তোমারে।
নমি তোমার কর্মচিন্তা সমাজ কল্যানে,
প্ৰণমি তোমারে একান্ত মনে প্রানে
  <--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
       12/01/2021, :10:15:am
===========================


  ||-আজ12 ই  জানুয়ারি 2021 -|| fb,wa,D
                 <--©➽-আদ্যনাথ--->
               
12 ই  জানুয়ারি,
তারে  কি ভুলিতে পারি।
সপ্ত ঋষির এক ঋষি,তিনি,
এসেছিলেন ধরা ধামের পরে।
সমগ্র বিশ্ব মনে রেখেছেন যাঁরে,
ভারত বাসী কেমনে ভুলিবে তাঁরে।

হে বীর শ্রেষ্ঠ ব্রহ্মতেজে ছিলে সদাই দীপ্ত,
তুমি পুরুষ সিংহ বীরেশ্বর তেজে দীপ্ত।
তুমি জ্ঞানে গরীয়ান জগতে মহান,
তোমাকে জানাই প্রণাম।

তুমি অমিত তেজা‍ঃ বিবেকানন্দ,
তোমার ছবি দর্শনে, মনে জাগে আনন্দ।
প্রেমে ভাসমান তব নয়ন যুগল,
তেজে দ্বীপ্ত তব মুখ মন্ডল।

স্বামী বিবেকানন্দ ভারত শ্রেষ্ঠ,
তোমাকে জানাই প্রণাম নিবিষ্ট।
সেদিন 12 ই জানুয়ারি 1863 সাল,
মহাকাশ হতে এক জ্যোতিষ্ক,
নেমে এলেন ভুবনেশ্বরী দেবীর কোলে।
কলিকাতার বিশ্বনাথ দত্ত মহাশয়ের গৃহে,
3নম্বর গৌর মোহন মুখোপাধ্যায় স্ট্রিটে।

আলোয় উদ্ভাসিত ধরিত্রী,
অপূর্ব আনন্দে মাতিল প্রকৃতি ।
আভির্ভূত হলেন সপ্ত ঋষির এক জ্যোতিষ্ক,
পুরুষ সিংহ যেন ব্রহ্মতেজে দীপ্ত।

কালে সেই ক্ষণজন্মা অমিত বীর্য,
রানি রাসমণির দক্ষিণেশ্বরে,
যেথায় গুরু শিষ্যের হয়েছিল মিলন।
শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের শিষ্য হয়ে,
বীরেশ্বর বিবেকানন্দ নাম নিয়ে,
করিলে বিশ্ব জয়।

হিন্দু ধর্মকে দিয়েছ শ্রেষ্ঠ আসন।
হিন্দু পুনর্জাগরণের প্রধান সেনাপতি তুমি,
তুমি ছিলে দার্শনিক,লেখক, সংগীতজ্ঞ।
রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের
প্রতিষ্ঠাতা তুমি।

যেদিন বিশ্ব ধর্ম মহাসভায়
হিন্দু সনাতন ধর্মকে,
বসাইলে বিশ্বের শ্রেষ্ঠ আসনে।
সেদিনের সেই গৌরব।
ভোলা নয়তো সম্ভব।

তোমার মুখবাণী------

" ওঠো জাগো,
লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমোনা"

তুমি  বলেগেছ------
" সম্মুখে তোমার ছাড়ি
কোথা খুঁজিছো ইশ্বর"।
আজ এই শুভ দিনে,মনে প্রাণে,
তোমাকে জানাই প্রণাম।

হে বিবেকানন্দ তুমি অনন্ত,শুদ্ধ,পবিত্র,
চিন্তায় ও গুনে তুমি শ্রেষ্ঠ।
তুমি লও আমার প্রণাম।

আজ 12  জানুয়ারি 2021, 
বীর সন্ন্যাসীর 159 তম জন্ম দিনে
 জানাই আমার সাষ্টাঙ্গ প্রণাম।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
   【--anrc-12/01/2021--】
     【=সকাল:06:20:22=】
【=বেলঘড়িয়া=কোলকাতা -56=】
========================

জানিনা ঠিক ঠাক লিখতে পারলাম কি না,
তথাপি মনে কিছু অনুভব করলাম তাই
লিখলাম।
লেখাটুকু আপনার কেমন লাগলো সেটা একটু জানালে আনন্দ পাব।
  ইতি
আদ্য নাথ রায় চৌধুরী।
-----01/01/2020--:::রাত্রি ::--11:02:12 .
==============================
শঙ্কর দা জানালেন ------
লেখাটা দারুণ দারুণ হয়েছে ।


স্বামী বিবেকানন্দ বলতেন, ‘‘যে ভাল রাঁধতে পারে না, সে ভাল সাধু হতে পারে না। কারণ, মন শুদ্ধ না হলে রান্না সুস্বাদু হয় না!’’

==============================

Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||