756>|| একলাই চলো পথ ||

     || একলাই চলো পথ ||

কে বলতে পারে আজ যে আছে সাথে
কালকেও সে থাকবে তোমার সাথে।
আনাড়ীর আবেদন টুকু রেখো মনে।

জীবন এক নদীর মতন,
এগিয়ে চলাই তার ধর্ম,
পিছনের টান গুলি
থেকেজায় সর্বক্ষণ।
তবুও এগিয়ে যেতে হয়
ইচ্ছা শক্তির বলে,
লক্ষ পূরণের তাগিদে
বর্তমানের জোয়ার ভাটার টানে।
নদীর ইচ্ছা সাগরে মিলতে,
জীবনের ইচ্ছা লক্ষ পূরণে।
নদীর প্রবাহ  জলের উৎসের বলে,
জীবনের অগ্রগতি ইচ্ছা শক্তির বলে।
যদিও এহেন ভাবনা ছিলো একান্ত
নিজের জীবনে,
তাইতো পৌঁছতে পেরেছিলাম হিমালয়ের
শিখরে।
প্রথম জীবনের লক্ষ ছিল শিক্ষার সাথে সাথে ঘুড়ে দেখবো পাহাড় জঙ্গল,
করবো অসাধ্য সাধন।
ছিলোনা প্রচার মাধ্যম,
ছিলোনা অর্থ আর সহায়ক বল।
যাছিল তা হল নিজের ইচ্ছা শক্তির বল।
ওই এক শক্তিই পৌঁছে দিয়েছে আমাকে
লক্ষ পূরণের শিখরে।
সেই হতে শুরু, আজ আমি পূর্ন
জীবনের সকল আশাই করেছি পূর্ন।
যা চেয়েছি সকলই পেয়েছি
এই সব পেয়েছির দেশে।

Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||