759>|| করোনা ভীতি ||

   || করোনা ভীতি ||
        <---আদ্যনাথ---->

মেনে নিয়ে সকল শর্ত ফন্দি
নিজেরে করেছি ঘর বন্ধি।
ডুবন্ত মানুষ খর কুটো ধরেও
বাঁচতে চায়,
তাইতো সত্তরেও বসে আছি
বাঁচার আশায়।

ডাক্তারের নির্দেশ করোনার হুমকি
পালাবার পথ খুঁজে পাব কোথাও কি।
টিভি মোবাইল শুধু করোনার ভয় দেখায়
দিনরাত কেবলি তর্কযুদ্ধ হেথায় হোথায়।

দিনেদিনে কত ফন্দি আটবে
ওতে কিআর করোনা থামবে?
করোনা থামাতে দরকার বোধ বুদ্ধি
কিন্তু আমরা সবজান্তা বুদ্ধির ঢেকি।

দিনে দিনে জনজীবন হচ্ছে স্তব্ধ
মিডিয়া এখনো তর্কে ব্যস্ত।
বাড়ন্ত কালো বাজার
আছে প্রচার নাই প্রতিকার।

পথ ঘাট জনমানব শূন্য ভূতের প্রায়
গৃহবন্ধি হয়ে জীবন ওষ্ঠাগত প্রায়।
পয়সা ওয়ালারা মজুত করছে আনাজ
গরিবের দিন গুজার করা মুস্কিক আজ।

প্রশাসন ব্যস্ত জ্বর মাপতে সেনিটাইজার
বিলাইতে,
বিজ্ঞান ব্যস্ত প্রতিষেধক খুঁজতে।
আরম্ভর হরেক রকম ফাঁকা হাড়িতে
অন্ধের হাতি দর্শনের ব্যাখ্যা বোঝাতে।

কিআর করি ঘর বন্ধি হয়ে,
তোমরা থেকো সাবধানে সতর্ক হয়ে।
আমার লেখাতে করোনা রাগ যেওনা চোটে,
আমি অনাথ মূর্খ বুদ্ধি নাই ঘটে।
   <------আদ্যনাথ------>
   21/03/2020 সকাল 10:40:12
==========================


Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||