757>|| না হয় একটু হারিয়ে গেলে ||
|| না হয় একটু হারিয়ে গেলে ||
<---©-আদ্যনাথ--->
চিন্তারবোঝা দুরন্ত হলে
না হয় একটু হারিয়ে গেলে।
হারিয়ে গেলে একটু দূরে
মন থেকে খানিক দূরে।
একলা নিরালায়
খোলা আকাশের নিচে,
প্রাণ খুলে কথা বলে
ভালোলাগা ওই ফুলেদের সাথে।
প্রজাপতি আসে যদি ঘ্রাণে
দিও একটু আদর তারে মনে প্রাণে।
না হয় একটু হারিয়ে গেলে |
মৌমাছি উরেজাবে
ফুলের মধু খেয়ে।
পিছু ডেকোনা তারে,
ব্যস্ত জীবন কি থামতে পারে।
ডেকোনা তারে,
বোলনা কোন কথা।
শুনতে চাও শোনো তার
ব্যস্ততার গুণ গুণ কথা।
তার আর সময় কোথায়।
না হয় একটু হারিয়ে গেলে |
ফুল যদি হাসে
আলতো হাতের ছোঁওয়া
আদর মিশিয়ে দিও তারে।
শোনাও প্রাণের কথা
একলা হৃদয় উজাড় করে
ক্ষণিক বিশ্রামের ফাঁকে।
চিন্তার বোঝা দূরে রেখে
নিদ্রা আলিঙ্গনের স্পর্শ দিলে
শীতল শরীর হয়তো
ঘুমের পরশ পাবে।
না হয় একটু হারিয়ে গেলে |
স্বপ্ন গুলি একে একে
আসবে যাবে
হয়তো হারিয়ে যাবে, গভীরে।
তুমিও একলা ঘুমিয়ে রবে
ফুলের স্পর্শ নিয়ে।
না হয় একটু হারিয়ে গেলে |
<---©-আদ্যনাথ--->
【--anrc-28/07/2019--】
【=সকাল :06:40: I8am=】 【=বেলঘড়িয়া=কোলকাতা -56=】
=================
<---©-আদ্যনাথ--->
চিন্তারবোঝা দুরন্ত হলে
না হয় একটু হারিয়ে গেলে।
হারিয়ে গেলে একটু দূরে
মন থেকে খানিক দূরে।
একলা নিরালায়
খোলা আকাশের নিচে,
প্রাণ খুলে কথা বলে
ভালোলাগা ওই ফুলেদের সাথে।
প্রজাপতি আসে যদি ঘ্রাণে
দিও একটু আদর তারে মনে প্রাণে।
না হয় একটু হারিয়ে গেলে |
মৌমাছি উরেজাবে
ফুলের মধু খেয়ে।
পিছু ডেকোনা তারে,
ব্যস্ত জীবন কি থামতে পারে।
ডেকোনা তারে,
বোলনা কোন কথা।
শুনতে চাও শোনো তার
ব্যস্ততার গুণ গুণ কথা।
তার আর সময় কোথায়।
না হয় একটু হারিয়ে গেলে |
ফুল যদি হাসে
আলতো হাতের ছোঁওয়া
আদর মিশিয়ে দিও তারে।
শোনাও প্রাণের কথা
একলা হৃদয় উজাড় করে
ক্ষণিক বিশ্রামের ফাঁকে।
চিন্তার বোঝা দূরে রেখে
নিদ্রা আলিঙ্গনের স্পর্শ দিলে
শীতল শরীর হয়তো
ঘুমের পরশ পাবে।
না হয় একটু হারিয়ে গেলে |
স্বপ্ন গুলি একে একে
আসবে যাবে
হয়তো হারিয়ে যাবে, গভীরে।
তুমিও একলা ঘুমিয়ে রবে
ফুলের স্পর্শ নিয়ে।
না হয় একটু হারিয়ে গেলে |
<---©-আদ্যনাথ--->
【--anrc-28/07/2019--】
【=সকাল :06:40: I8am=】 【=বেলঘড়িয়া=কোলকাতা -56=】
=================
Comments
Post a Comment