752>|| || হে বন্ধু ফিরেএস ||

    || হে বন্ধু ফিরেএস ||

          <--©➽-আদ্যনাথ--->


মনের ইচ্ছা পুরণে,

কেন পিছিয়ে থাকা।

এখনোতো অনেক বাকি,

অনেক কথা বলা।


এগিয়ে তো যেতে হবেই,

সাথে থাকবেনা কেহই।

আস যাওয়া একলা পথে,

মনোবল থাকবে সাথে।


উদ্দেশ্য ইচ্ছা পুরণ,

ভাবনার কিছু আবরণ।

রয়ে গেলে কিছু বাকি,

জীবনটাই হয়ে যাবে ফাকী।


কিছু ভাবনা মনে থেকেই যায়,

সময়ের ফাঁকে ভাবায়, কথা কয়না।

পুরনো দিন দুপুর গভীর রাত্রি,

এখন সকলি স্বপ্নের যাত্রী।


চেষ্টার ত্রুটি না রেখে,

সময়ের সাথে পাল্লাদিয়ে,

ভাবনার পাখনা জুড়ে,

এগিয়ে যাওয়া বহু দুরে।


সীমানা ছাড়িয়ে ভাবনার অতিতে,

যেথা ভয় শূন্য মুক্ত আকাশ,

দিনান্তে একটু অবকাশ,

অফুরন্ত আনন্দের প্রকাশ।


কিছু তৃপ্ততার পরশে,

মনের আবেশে,

স্নিগ্ধতার শীতল আলিঙ্গনে,

চাওয়া পাওয়ার রুপ সাগর পাড়ে ।


দুই বাহু বাড়ায়ে উচ্চ স্বরে সাগরতীরে,

নিজের প্রকাশ ঢেউ এর সাথে মিশে,

অজানা কতো যুগ কতো কাল,

চলবে এই অপেক্ষার কাল।


অপেক্ষাকে করে উপেক্ষা,

হাসি খুশিতে ভরা জীবনটা,

ভুলেগিয়ে ব্যনজনার অতীত,

নুতন ভাবনায় জীবন ব্যতীত।


হে বন্ধু ফিরেএস,

বারেক দেখ ফিরে মনের গভীরে,

কেউ হয়তো আছে তোমাকে ঘিরে,

জীবনতো ক্ষনিকের তরে,

তারে জীবিত রাখ ভবিষ্যতের তরে।


<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->

========================

Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||