749>|| আজ আমি অনাথ ||
|| আজ আমি অনাথ ||
<--আদ্যনাথ--->
সে যতদিন ছিল,
বুঝতে চাইনি তারে,
তথাপি সে রাখতো
সামলে যতনে আদরে।
দশ মাস ছিলাম জঠরে,
লাথি, ঘুষি,চালাতো সজোরে।
তখন তো না হয় নিতান্ত অবুঝ,
ভ্রুণের চঞ্চলতা
জানান দিত জীবনের বার্তা।
তারপর জন্ম লগ্ন থেকেই,
দিন প্রতিদিনের বাড়ন্ত অন্যায়,
তার আঁচল টুকু ছিল সর্ব সহায়।
তিনি ঢেকে নিলে বুকের কাছে
সব ভুলে শান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম
স্নেহ মাখা সেই আঁচলে।
কোনদিন বিচলিত হননি তিনি,
করেননি কোন প্রতিবাদ।
তিনি যে মা।
করতেন শাসন প্রয়োজন মতন,
বুঝতে দেননি কোন অভাব অনটন।
ঘরের প্রতিটি খুঁটি নাটি থেকে
পরিবারের সকল আবদার,
কোথাও রাখতেন না খামি,
সকাল থেকে সন্ধ্যা নিখুঁত পরিপাটি।
তাঁর নিজের ছিলোনা কোন চাহিদা,
না ছিল বিশ্ৰাম,না ছিল ক্লান্তি,
দিনরাত কর্ম ব্যস্ত অবিরাম প্রশান্তি।
তিনি ছিলেন মা আমার মা।
তাকে হারিয়ে আজ বুঝতে পারি
তার অবদান গুলি।
মা হারা সন্তানের জীবন ভীষণ ভারী,
যত দিন ছিলেন বুঝিনি তারে,
সন্তানের সকল কষ্টের ভার
বয়ে চলতেন সাদরে।
তাকে হারিয়ে আজ হাহাকার করি,
মনের দুঃখগুলো আজ কাকে বলি।
আমার বেদনার সান্তনা সেই আঁচল,
তাকে হারিয়ে মন সদা ভীত চঞ্চল।
দেখলাম অফুরন্ত জীবন,
কত শ্রমজীবী জন,
কোথাও পাইনি একজন তার মতন।
সে ছিলেন আদরের বড় আদরের
মা আমার।
আগে তো বুঝিনি তাঁরে,
আজ হেটে এসে অর্ধ জীবন
হাহাকারে কাটে দিন রাত্র জাগরণ।
আজ বুঝেছি হারিয়ে সেই অমূল্য রতন,
পৃথিবীতে কেউ হয়না মা এর মতন।
আজ আছে পার্থিব সকল সুখ আমার,
তথাপি আমি অনাথ কেউ নয় আমার।
মাতৃ হারা সন্তানের জীবন বেদনা ময়,
পদে পদে পথ হারায় অশ্রুই সহায়।
★<--©--●-আদ্যনাথ-●->★
09/03/2020::রাত্রি 09:40:18.
=========================
Comments
Post a Comment