741> || রাধুঁনী ||

     
741> || রাধুঁনী ||
          <--©➽--আদ্যনাথ-->
রান্না করাকে কেন করো ভয়,
রান্না করে খাইয়ে সহজেই 
অনেকের মন করা যায় জয়।
তবুও সমাজে থাকে কিছু নিন্দুক
ওদের কথা দিও বাদ,
রান্নাকরেই মেটাও মনের স্বাদ।

রান্না অর্থাৎ - রাঁধা, পাক, রন্ধন ইত্যাদি।
যাই বলোনা কেন 
যিনি রান্না করেন তিনি রাধুঁনী, পাচক,
পাচিকা বা বাবুর্চি বলা হয় যেন।

রাঁধুনী, পাচক,পাচিকা,অথবা বাবুর্চি 
রাঁধেন খাবারের উপকরণের সমন্বয়ে, 
বিভিন্ন তৈজসপত্র ব্যবহার, 
বিভিন্ন পদ্ধতিতে রান্না করেন খাবার।

রান্নার পদ্ধতিত যে যার নিজের
এলাকাভেদে কিছু ভিন্নতা থাকে।
আর রান্নার অত্যাবশ্যক  উপাদানগুলি - চুলা, ডেকচি, কড়াই, মশলা সহ খাদ্যের উপকরণসমূহ নিশ্চই থাকে।

আর সেই রান্নার মাধ্যমে খাবারের স্বাদ, 
রূপ রস,রঙ, গন্ধ মনকে লোভায়।
রাঁধুনির সমাদর তখনই হয়,
সুস্বাদু খবারে যখন মনকে মাতায়।

ভালো রান্না করতে চাই ভাল মন
সুস্বাদু রান্না করবে যখন।
তেল ঝাল মসলা 
সকলি তোমার মনের ফয়েশলা।

রোজ রান্না করার সুযোগ পায় যেজন
তার মতন ভাগ্যবান হয় কজন!
একটু রান্না করেই সুনাম পেয়েজায়
অনেক আশীর্বাদ সহজে কুড়ায়।

এ-নয় শুধুই কথার কথা গল্প,
রান্না সত্যই এক সুন্দর শিল্প।
রাঁধুনির সমাদর করেন সেইজন,
সমাজে সজ্জন ও খাদ্য রসিক যে জন।

তাই রান্না করতে যে পায় ভয়,
তার মতন দুর্ভাগা দুজন না হয়।
রান্না একটি বিশেষ শিল্প যেন,
রান্না করতে সুন্দর সুস্থ মন থেকে যেন।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
===04/12/2020:----11:20am===
==========================




 

Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||