746> || সময় ও অর্থ ||

     
  746> || সময় ও অর্থ ||
               <--©➽--আদ্যনাথ-->
সময় ও অর্থ উভয়ই মূল্যবান,
অর্থ দিয়ে হয়না সময়ের মূল্যায়ন।
জীবনের শ্রেষ্ঠ ভুল, সময় কে ভুলে যাওয়া,
জীবনের শ্রেষ্ঠ শিক্ষা, সময়ের মূল্য বোঝা।

অর্থ,সম্পত্তি যার সে হিসাব রাখে তার,
সকল সঠিক মূল্যায়ন জানা থাকে তার।
কিন্তু নিজের কত সময় আর আছে,
সেই হিসাব কী তার জানা থাকে?

সময় বয়ে চলে নিজের মতন করে,
অর্থ সম্পত্তি কিছুই রবেনা শেষের দিনে।
তথাপি মন মানেনা আশার ছলনে ভুলে,
ভালোবাসতে পারিনা মনের দুয়ার খুলে।
 <--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
----------03/12/2020----00.37 am-----
==========================


Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||