742>। বিধির বিধান ।।--W---

742>।। বিধির বিধান ।।

।। বিধির বিধান ।।
       <-----আদ্য নাথ ------->

সৎব্যবহার সুযোগের
কে না চায় করতে সংসারে।
সকলে কি আর পারে!
ওরা তো খুব ভালো জানে।
পাঁচ বছরের অপেক্ষায়
কেন রইবে বসে।
দেশের মানুষের অবস্থা,
কি হবে ও সকল জেনে,
মানুষ যে যার ভাগ্য নিয়ে চলে।
ওদের একটু চিন্তা হলেও হতে পারে ,
পাঁচ বছর পরে আবার সুযোগ পেলে।
এগুলো  কি কোন দোষের হল?
ওরা সবাই করে খাচ্ছে,
তোমার তাতে গায়ে লাগছে।
হীনমন্না হয়োনা ভায়া
হবু রাজার গবু ভাইয়া।
দেশের মানুষ রাজার প্রজা,
কেন ভাবছনা একটু সোজা।
সোজা পথে ধাঁধা,
একটু বেঁকিয়ে গিয়ে খোঁজা,
কোথায় পাবে আসল মুক্তো,
সুনামিতে সব হয়ে গেছে শুন্য।
প্লাস্টিকের মুক্ত ঝুলিয়ে গলায়,
আসল মুক্তর মতন শান্তি পেতে চাও।
যাওনা সমুদ্রের বিচে ঝিনুক কুড়োও ।
সাজানো বাঁধানো কুলে,
প্রেমালভ করো বসে।
কি হবে সকল ভেবে,
দেশের জনগণ অনেক ভাবে।
ভেবে চিন্তেই ইভিএম টেপে
এখন আর কি হবে ভেবে।
জানতো টাকায় সব কিছুই হয়,
মানুষের মতন মানুষ কিসে হয় ?
সামনে যাকে দেখো সেতো বন্ধু নয়
প্রকৃত বন্ধু পাবে বিপদের কালে।
এই জগৎ প্রকৃতি বড়ই বিচিত্র,
অদ্ভুত প্রকৃতির চরিত্র।
যে মানুষ, মানুষকে কাঁদায়,
তাকেও কাঁদতে হবে নাই কোন উপায়।
এমনই  বিধির বিধান,
মেনে চললেই হবে সমাধান।
=======================

Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||