744> ।। দুটি পাখি ।।

     




  ।। দুটি পাখি ।।
                <----আদ্য নাথ ------>
প্রকৃতির খেলা প্রকৃতি খেলে,
ফুল পাখিরা পাখনা মেলে।
ওই নীল পাখিটা উড়েজায়,
মন পাপিয়া কী-জেন বলে যায় ।
দোদুল দোলায় দোলে মন,
আনন্দিত শিশুর মতন।
প্রভাতে সূর্যের রং মেখে গায়,
পাখিরা আনন্দে গান গায়।

সোনালী সূর্যের কিরণ,
ঘরে থাকেনা মন।
শান্ত মনে নিরালায় বসে,
মন যখন মনকে খোঁজে।
অসীম সমুদ্র মাঝে
একবার ডোবে একবার ভাসে
জীবন কি থেমে রয়,
সদাই খুঁজে বেড়ায়।

মন অশান্ত যদি হয়,
সদাই বেদনা বাড়ায়।
নূতনকে জানার তাড়নায়,
ব্যাকুল মন যদি পথ হারায়।
প্রকৃতির বিরূপ চিন্তায়
যাতনাই আশ্রয় হয়।
পথিক যদি  পথ হারায়,
মরীচিকায় ছুটে বেড়ায়।

কতো আশায়  বেঁধে ছিলো ঘর,
শালিক দুটি প্রেমে বিভোর।
ঝরে ভেঙে গেল যে বাসা,
নূতন ঘর বাঁধবার আশা।
ভাঙ্গা আর গড়া প্রকৃতির খেলা,
পাখিরা গান গেয়েজায় দুই বেলা।
প্রকৃতি নিত্য খেলার ছলে,
প্রকৃতিরে ভাঙ্গে আর গড়ে।
====================
          

Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||