745>|| | স্বপ্ন নয় ||
<--©➽-আদ্যনাথ-->
দেখেছি তোমায় মনের দরজা খুলে,
দেখেছি ফুলের বাগিচায় খেলার ছলে।
দেখেছি খানিক নিজের উদাস মনে,
দেখেছি ফাল্গুনে শিমুল,কৃষ্ণচূড়ার বনে।
দেখেছি ওই লাল ফুলেদের মাঝে,
দেখেছি প্রভাতের কিরণের সাথে।
দেখেছি বসন্তের গোধূলি লগণে,
দেখেছি একলা সুরভিত আঙ্গনে।
দেখেছি শুভ্র বসনে ফুল দোলে,
দেখেছি ওই প্রজাপতি দের সাথে।
দেখেছি দিগন্তে তাল তমালের ছায়ে,
দেখেছি অশান্ত নদীর প্রবাহের সাথে।
আকাশের নিচে,শিশির মাখা ঘাসে,
গ্রীষ্মের তাপদহনে মরীচিকা ভ্রমে।
প্রবল বর্ষণে পাহাড়ি নদীর খরস্রোতে,
হিমবাহের হিম-শৈল প্রবাহের মাঝে।
দেখেছি গঙ্গোত্রীর চঞ্চল ধারার সাথে,
দেবপ্রয়াগে অলকানন্দার জলস্রোতে।
দেখেছি সেই পূর্নকুম্ভে ত্রিবেণী সঙ্গমে,
কপিল মুনির আশ্রমে ওই গঙ্গাসাগরে।
তুমি চির সত্য, চির সুন্দর, চির তরুণ,
জানি হৃদয় মাঝে তুমি আছ নিরন্তর।
তথাপি খুঁজেছি অমরনাথে শ্রাবণী পূর্ণিমায়,
মনের ভ্রমে,বৈষ্ণোদেবীর ঠিকানায়।
জেনেও চিনতে পারিনি তোমাকে,
দেখেও বুঝিনি নিজের অহংকারে।
কিশোর, যৌবন,সকলি গেল বিফলে,
বুঝি শেষের তরী আজ লেগেছে ঘটে।
নাই অভিমান, বেদনা,নাই উল্লাস,
শুধু নিজের মনে আছে বিশ্বাস।
বর্ণময় ফুলের সাজে পুষ্পাভিষেকে,
আনন্দে পরিপূর্ণ হৃদয়ে তৃপ্তি মেখে।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
==========================
Comments
Post a Comment