743>|| পথ চলা ||

 743> || পথ চলা ||

                <--©➽-আদ্যনাথ-->


জীবনকে বুঝে নেওয়া বড়ই কঠিন।

পথে বেরিয়ে পড়াতেই আনন্দ অসীম,

পথ ডেকেচলে সকাল সন্ধ্যা দুই বেলা,

যে শোনে,বোঝে সে পথিক নিরালা।


পথ তো চলতে হবে একলা,

তবে কেন আর প্রতীক্ষা!

প্রকৃতি সুন্দর নির্মল পরিবেশ,

বসন্তের সকালে  শীতের আবেশ।


হয়তো কারুর উপদেশ বা নির্দেশে,

রাস্তা পাওয়া সম্ভব হলেও হতেপারে।

লক্ষে পৌঁছতে হবে নিজের পরিশ্রমে,

একান্ত দৃঢ়আত্ম বিশ্বাসের বলে।


আত্মবিশ্বাস জরুরি, অহঙ্কার নয়,

এভাবেই জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হয়।

হৃদয়ে ভালোবাসা, মুখে সুন্দর হাসি,

সর্বত্রই মিলবে চলার উপযুক্ত সাথী।


পথ চলা সর্বদাই এক সুন্দর কলা,

দৃঢ় মনোবল ও প্রচেষ্টায় পথ চলা।

অজানা নিত্য নুতন দুর্গম পথে একলা,

নুতন কে জানতে নির্ভয়ে এগিয়ে চলা।


কিছু চাওয়া,পাওয়া, কিছু ফেলে আসা,

চলারপথের সম্বল শুধুই ভালোবাসা।

ফেলেআস স্মৃতির কি মূল্যায়ন হয়,

পথের ভালোবাসা অন্তরেই লেখাহয়।


স্থিরলক্ষে সীমাহীন পথ চলাই জীবন,

বেঁচে থাকার জন্য লড়াই জীবন।

অহঙ্কারের কারনেই অন্ধকার জীবন,

জীবনকে ভোগ করে একাই জীবন।

<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->

    19/03/2021;;03:30 pm

======================



Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||