789> || হক কথা ||
789> || হক কথা ||
<--©➽--আদ্যনাথ-->
নিজের দুনিয়ায়,নিজের ভাবনা
ভাগকরে দেওয়া যায় কি না জানিনা।
কে ভাববে আমার ভাবনা?
কে বুঝবে আমার মনের বাসনা।
জীবনকে কি দিয়েছি!
অনেকই তো নিয়েছি।
এই দেওয়া নেওয়ার হিসাব
কে আর রাখে বলো!
সবকিছু ভুলে,
এই তো আছি ভালো।
এমনি অনেক ভাবতে বসে আজ,
ভাবি আর দেখি নিজেদের সমাজ।
কি করে পাল্টাব কার স্বভাব,
সবেতেই একটুই ভাবনার অভাব।
উচিত নয় স্বেচ্ছায় দেওয়া কাউকে,
কোন উপদেশ আর মনের ইচ্ছাকে।
আদর,সমাদর, ভালোবাসা অনেক
দেওয়া নেওয়ার হিসাবের ভাগ।
ছিল ভাবনা যে আসতে চায়
তাকেই নিয়েই পথ চলা।
তোমার ভাবনা, একান্ত তোমার,
যে বুঝবে নিশ্চই কাছের তোমার।
যত আসবে তার দশ গুন বিদ্রুপ করবে,
কি এসে যাবে কারুর কোন বিদ্রূপে।
হীরে,জহরত, কি সকলেই চেনে?
অনেকেই চেনার ভান করে,
একমাত্র পাকা জহুরী ঠিক চেনে।
আগে জহুরী কে চেন,
তারপরেই আসল নকল ভাব।
অনেক ভাবনা তো ভাবলে,
একলা বসে স্বপ্নও দেখলে।
জিততে পারলে কোথায়?
সকলি আছে নিজের দুনিয়ায়,
ভাবনা গুলিই অনেক ভাবায়।
পথ চলা যত দীর্ঘ হবে,
ততই নুতন কে চিনতে পারবে।
পথের দীর্ঘতাকে ভয় পেলে,
জীবনটাই থেমে যাবে।
=====<--©➽--আদ্যনাথ-->=====
Comments
Post a Comment