790>|| || অগত্যা--বাধ্য হয়ে,-- ||
790> || অগত্যা--বাধ্য হয়ে,-- ||
<--©➽--আদ্যনাথ-->
যে মানুষ গুলি উদন্ড ছিল,
বোধ হয় সমাজের বোঝা ছিল।
ক্ষমতার অহঙ্কার ছিল,
সকলেই স্বার্থপরতায় ভরপুর ছিল।
নদী নালা গুলি যেন বর্জ্য বাহি ছিল,
রাস্তা সকল কোলাহল পূর্ন ব্যস্ত ছিল,
বন জঙ্গল ভয়ানক দুর্দশায় ছিল,
গাছ কেটে কেটে সর্বনাশ করছিল।
শহর গ্রামে,পথে কোলাহল প্রচন্ড ছিল,
জীবন অতিশয় দুর্দশায় অসহায় ছিল,
মনেহচ্ছিল বেঁচে থাকাটাই অসম্ভব ছিল,
পৃথিবীর ব্যাথা ভীষণ গভীর ছিল।
অকস্মাৎ তুমি এলে-----
মৃত্যু মিছিলের উপহার দিলে,
সম্পুর্ন সংসার ভীত সন্ত্রস্ত হল,
বিজ্ঞানও চিন্তায় দিনরাত এক করল,
মানুষের মৃত্যুর মিছিল বাড়তেই লাগল,
ঘরে ঘরে দুঃখ ছেয়ে গেল।
অগত্যা--বাধ্য হয়ে,-----
মানুষ তার ইচ্ছাকে দমন করল,
প্রকৃতিকে ভয় করতে লাগল।
নিজে থেকেই অনেক শিখল,
পরিবেশকে ভালো বাসল।
শেষে সমস্ত মানুষ ঘরেবন্ধী হল,
ফলে নদী নালা গুলি স্বচ্ছ হল।
পথ ঘাট কোলাহল মুক্ত হল,
জীবন বোধহয় নুতন কিছু শিখল।
এখন নবীন ঊষায় সৌরভ আছে,
বন জঙ্গলে আনন্দ-কন্দ আছে,
সমস্ত জীব জগতে উল্লাস আছে,
আবহাওয়া সকল মাধুর্য আছে।
পাখিরা আবার আনন্দে গান গাইছে,
প্রজাপতি আনন্দে ফুলে ফুলে উড়ছে।
ভ্রমর আজ গুনগুনিয়ে গান গাইছে।
মধু লোভী ফুলে ফুলে ছুটছে।
অগত্যা--বাধ্য হয়ে,-----
আজ বলো কিনামে ডাকব তোমায়।
আজ কিআছে তোমার মনে,
কি নামে ডাকি তোমারে,
সন্ত্রাস নাকি মহামারী বলি,
বেদনা নাকি নাড়কীয় উৎসব বলি,
সমতা বলি নাকি নরসংহার বলি,
তুমিই বলো কিনামে ডাকব তোমায়।
=====<--©➽--আদ্যনাথ-->=======
===========================
Comments
Post a Comment