788> || সুখ কি অলীক মাত্র || &|| রোগ মুক্তি ||---(1--2)

     788> || সুখ কি অলীক মাত্র ||

           <--©➽--আদ্যনাথ-->

সুখী জন সুখের সন্ধানে ধায়

দুঃখী জন দুঃখের ভয় পালায়।

সুখী জন জানে না সুখের অন্ত 

দুঃখী জন চায় দুঃখের অন্ত।


সুখ দুঃখ একে অপরকে ধায়

কে জানে এদের অন্ত কোথায়।

সুখের পিছনে দুঃখ যে দাঁড়ায়ে,

দুঃখের পরেই সুখ যে দাঁড়ায়ে।


কিসে সুখ কিসে দুঃখ কে জানে

মন সদাই অলীক স্বপ্ন খুঁজে চলে।

সুখের পাহাড়ে দুঃখ বেড়ে চলে

দুঃখের পাহাড়ে সুখ কষ্টেই মেলে।


সুখ কি অলীক মাত্র

নাকি দুঃখ চীর সত্য।

আসলে সুখ,দুঃখ, সময়ের সঙ্গ

উভয়ে স্থাই জীবনের অঙ্গ।

 <--©➽--আদ্যনাথ-->

======================

                  


       || রোগ মুক্তি ||

                 <--©➽--আদ্যনাথ-->

আজ সারা বিশ্ব ভীত সন্ত্রস্ত করোনার ভয়,

তারথেকে বড় শত্রু নিজের মনের ভয়।

আর কেন করোনাকে কর ভয় ওহে,

এখন তো করোনাকে নিয়েই চলতে হবে।


ভয় না করে সবকিছু কর,

যেটুকু মানার মেনে চল।

মাস্ক লাগিয়ে,হাত ধুয়ে,পরিষ্কার থাক,

হাইজিনিক থাকা খুব দরকার মনে রেখ।


মনের ভয় দূর না হলে,

করোনাকে নিয়ে চলবে কি করে।

তোমার ভয় যদি তোমাকে ঘিরে রাখে

করোনাতো সহজেই আঘাত হানবে।


নিজের মনের ভয় করো দূর,

দেখবে করোনাও যাবে দূর।

নিজের ইমিউনিটি বাড়াও

সর্ব রোগ চিন্তা মুক্ত হও।

<--©➽--আদ্যনাথ-->

     




Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||