770>|| ভাবনা ||
|| ভাবনা ||
<--©-আদ্যনাথ-->
মানুষ মাত্রেই ভাবনার অধীন,
ভাবনাই জীবনকে ভাবায়,
ভাবনাই জীবনকে দেখায়,
ভাবনাই নিত্য নুতন স্বপ্ন দেখায়।
ভাবনা ই চলার পথ দেখায়,
ভাবনাই প্রতিমুহূর্তে শেখায়,
ভাবনাই মানুষের পরিচয় জানায়,
ভাবনাই জীবনকে বাঁচতে শেখায়।
ভাবনার দুই শর্ত,
যুক্তি তর্ক আর আন্তরিক।
এই সংসার আত্মীয় পরিজন সামাজিক,
এদের ভাবনায় যুক্তি তর্ক স্বাভাবিক।
দেশের দশের ভাবনা,
সমাজ কল্যাণের ভাবনা,
নিজেকে উজাড় করে দেবার ভাবনা,
এত মহৎ প্রাণের আন্তরিক ভাবনা।
এহেন আন্তরিক ভাবনার সমাধানে
কজন মানুষ ছুটে বেড়ায়?
সকলেই ওই যুক্তি তর্কে ব্যস্ত রয়।
এই কল্পে জীবনলাভ কতটুকু ভাবায়?
নিজের ভাবনা ভাবতে ভাবতেই জীবন যায়।
তাইত বারবার আসা যাওয়া,
কলুর বলদের মতন ঘুরে মরা।
ভাবনা চলতে থাকা এক যাতনা,
ভাবনা এক চক্র বুহের মতন যাতনা,
ভাবনা এক শর্ত বিহীন মনের কামনা,
ভাবনা এক রাত জাগা অনিদ্রার যাতনা,
,ভাবনা এক পলকহীন জেগে থাকা,
ভাবনা এক নিশুতি রাতেও জেগে থাকা,
ভাবনা এক ভুলতেচাইলেও না ভোলা।
ভাবনার মৃত্যু হয়না,
সকল ভাবনা প্রকাশ পায় না।
প্রকাশিত ভাবনা ছড়িয়ে পড়ে,
হয়তো কেউ আবার ভাবতে পারে।
নাবলা ভাবনায় নীরবে গুমরে মরা,
নাবলা ভাবনা অবিনশ্বর,
চিদাকাশে বারবার প্রতিফলিত হয়,
ব্রহ্মাণ্ডে ঘুড়ে বেড়ায় যাতনা বাড়ায়।
ভাবনা ভাবা আর কার্যসিদ্ধি ব্যানধান অনেক,
ভাবনা আন্তরিক হলেই কার্যসিদ্ধি হয়,
নচেৎ ভাবনা পাগলের প্রলাপ হয়।
আগামী দিনগুলি যাতনা ছড়ায়।
======<--©-আদ্যনাথ-->=======
Comments
Post a Comment