774>|| করোনায় স্তব্ধ জীবন || f,

   || করোনায়  স্তব্ধ জীবন || f,
               <--©-আদ্যনাথ-->

করোনা আতংকে বন্ধী এবারে
আছি অ্যাপোলোর নির্জন ঘরে।
দুই - দুইবার করোনা পরীক্ষার পরে,
এবারে ফিরতে পারলাম ঘরে।
এখানেও  গৃহ বন্ধী জীবন,
স্তব্ধ হল এই ভবোঘুরে জীবন।
কত পথ এখন চলতে হবে,
জানিনা আবার কবে দেখা হবে।
হয়ত একদিন করোনা ঘুমাবে,
হয়ত সেদিন আবার দেখা হবে।
আশার স্বপ্ন দেখেই কাটছে দিন,
আতঙ্কের এই নিঃসঙ্গ দিন।

বিশ্বপ্রকৃতি আজ করোণায় আতঙ্কিত
মানুষ মাত্রেই ভীত সন্ত্রস্থ ।
চারিদিকে মৃত্যুর হাহাকার,
রাজনীতি অর্থনীতি একাকার।

এক চিন্তা  সকলের মনে
বাঁচতে হবে ,কিন্তু কি ভাবে?
আজ কেযেন ডাকে অন্যভাবে
শেষের তরী আসবে বুঝি করোনায়  ভর করে।
বাড়ন্ত মৃত্যুর বিভীষিকা
চারিদিকে হাহাকার আর হতাশা।
শিশুরাও আজ গৃহ বন্ধী
নাই বন্ধু, নাই খেলার সঙ্গী।
নিঃসঙ্গ জীবন,করুন মন,
সদাই আতঙ্কিত মন।
বাবা মা ব্যস্ত নিজেদের কাজে,
শিশুমনের স্বপ্ন হাওয়ায় ভাসে।
শিশু মন, দুরন্ত,বাড়ন্ত জীবন,
বব্ধ ঘরে নিঃসঙ্গ ভীত মন।
ভাবনা গুলো হারিয়ে গেছে,
সব কিছু  থেমে গেছে ।
থেমেগেছে কর্ম ব্যস্ত জীবন,
থেমেগেছে জীবন যৌবন।

জানিনা আবার কবে
শিশুরা মাঠে খেলবে
খোলা আকাশে প্রাণ উড়বে,
সুন্দর মন গুলি দৌড়ে বেড়াবে।
==========আদ্যনাথ======


Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||