775>| ককটেল সন্ধ্যা ||
|| ককটেল সন্ধ্যা ||
<--©-আদ্যনাথ-->
আর নাই ভয়, নাই ভয় এখন,
খুলেগেছে আদরের দোকান এখন,
করোনার সাথে এল আমফান,
ওই দেখ খুলেছে হুইস্কির দোকান।
এবারে এস বস আহারে,
ককটেলের পেগ নিয়ে বসরে,
থাকুক করোনা বাইরে দূরে,
একপেগেই সব যাবে ভুলে।
হুইস্কির আসল নাম অমৃত সুধা,
বেশি চাইলে নিতে পারে কারন সুধা,
বেসামাল হলে, দোষ দেবে কোন গাধা,
সদাই নির্দোষ কারন আর অমৃত সুধা।
থাক ভালো, আনন্দে কাটুক সন্ধ্যা,
মন মেতে গেলে হাতে নিও রজনী গন্ধা,
বয়সকে ভুলে আনন্দে কাটুক সন্ধ্যা,
জীবন সার্থক হোক, হোক অমৃত সন্ধ্যা।
আজকের সন্ধ্যা কাটুক ফুর্তিতে,
হুইস্কির সাথে ভাল জমে টার্কিতে,
আমফানের পরে এই শীতল সন্ধাতে,
ককটেল সন্ধ্যা রঙিন মনের ফুর্তিতে।
টার্কি না পেলে চিকেনের রোস্ট,
আনন্দে বসে কর য়্যাপে পোস্ট,
হুইস্কির ককটেল মনের মতন টেস্ট,
পেগে পেগে বাড়ন্ত হুইস্কির টেস্ট।
হুইস্কির ককটেলের অমৃত সুধা,
সন্ধ্যার শীতল হাওয়া তৃপ্তির ক্ষুধা,
হুইস্কির হিস্কি, আনন্দের তর্জা
পেগে পেগে খুলে যাবে মনের দর্জা।
আনন্দ পূর্ন মনে দেখ রঙিন আকাশ,
দুঃক্ষের থাকবেনা কোন অবকাশ,
পেগে পেগে খুলে যাবে হৃদয়আকাশ,
ওখানেই পরম তৃপ্তি মনের চিদাকাশ।
জ্ঞান সিদ্ধ যোগ সিদ্ধ হৃদয়ের প্রকাশ,
জনম সার্থক হবে পূর্ন জ্ঞানের প্রকাশ,
কারন যোগেই কারন মনের প্রকাশ
সন্ধ্যায় কারন সেবা পূর্ণেন্দু প্রকাশ।
==========আদ্যনাথ=======
Comments
Post a Comment