772>| আজকের চিন্তা ||

|| আজকের চিন্তা ||
          <--©-আদ্যনাথ-->
করোনার যাতনা,
লকডাউনের তাড়না।
দৈনন্দিন জীবনের হাজার যাতনা,
কোন কারনেই আমরা হারবনা।
আমরা দেখেছি বিশ্বযুদ্ধ,
আমরা সয়েছি প্রকৃতির রোশ।
আমরা মরার আগে মরবো না,
আমরা করোনাকে ডরাইবনা,
এমনটাই আমাদের পন আর ভাবনা।

বাঁচার জন্য লড়াই,
জীবনের জন্য লড়াই,
প্রাণী মাত্রেই নিত্য চলছে লড়াই,
তবে আজ কেন করোনারে ডরাই?
মৃত্যু আসবেই, হয়ত অকালেই আসবে। শোক তাপও থাকবে,
ওই আনন্দ, উল্লাসের মতন।
কাজ থেমে থাকবে না।
যত দিন বাঁচব কাজ করে যেতে হবে, আরব্ধ কাজ আমাদের করে যেতেই হবে।
এটাই পরম সত্য,
এটাই সমাজের জন্য কর্তব্য।
এটাই জীবনের জন্য সত্য।

এই সত্যকে মেনে নিতে হবে হাসি মুখে,
হাসি-- মুখের হাসি,প্রাণের হাসি,
হৃদয়ের হাসি,
সকল বুঝে নেওয়ার হাসি,
সকল ভালো থাকার হাসি,
সকলকে ভালো বাসবার হাসি,
সকল বিশ্বাসের শ্রেষ্ঠ প্রকাশের হাসি।
মনসুন্দর হলেই হাসি সুন্দর হয়,
ফুলেরা হাসলেই প্রকৃতি হাসে,
প্রকৃতি হাসলেই মৃদুমন্দ শুদ্ধ বায়ু বয়।
প্রাণী মাত্রেই বাঁচার নুতন পথ পায়।
নুতন পথে নুতন উদ্যোমে,
আমরাও বাঁচব নুতন ভাবে।
চরৈবেতি চরৈবেতি এগিয়ে যাবার সপ্ন
এটি।
              <--©-আদ্যনাথ-->
===========================

Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||