773> || নীরবতা ||


    || নীরবতা ||
             <--©-আদ্যনাথ-->

শব্দ যখন স্বতঃস্ফূর্ততা হারায়,
নীরবতা তখন মেনেনিতে হয়।
ভালোবাসি যাকে
তার কথা ভালো লাগে,
প্রয়োজনটুকু ধরেরেখে,
বাকিটুকু হারিয়ে ফেলে।
কথা কি আর থেমে থাকে,
সেতো চলতেই থাকে।
কথাও এক শক্তি
তার রূপান্তর ঘটে বার বার,
কথারুপ শব্দ চলছে চিরকাল।

এই প্রকৃতির মাঝে শব্দই ব্রহ্ম,
কথাতো শব্দের শৃঙ্খলা মাত্র,
কথার কতই প্রকার ভেদ,
ব্রহ্ম সদাই অচ্ছুৎ অভেদ।
নীরবতার সীমারেখায় না বলা কথা।
কজন পৌঁছতে জানে সেই কথার গভীরে।
আগ্নেয়গিরির গভীরে মূলাধার চক্রে
স্ফুলিঙ্গ বং বং বং শব্দের কম্পনে,
ক্রমে জাগ্রত স্বাধিষ্ঠান , নাভি, হৃদয়, বিশুদ্ধ , আজ্ঞা চক্র ভেদকরে,
সহস্রার চক্র হতে নির্গত প্রবল শক্তির
অগ্নিউদ্গার ।
সেওতো এক ধ্বংস লীলার শব্দরূপ।
ত্রিব্রহ্ম, সপ্তম আকাশ, ভেদিতে পারে
মুহূর্তে, বহু কালের নিস্তব্দে দন্ডায়মান
ওই যে ভূধর, তার অগ্নিউদ্গার।
নীরবতা সদাই ক্ষনিকের তরে,
নীরবতার অন্তরদহনে শব্দের ঝঙ্কারের
প্রবল ঘর্ষণের অগ্নি উদ্গার।
মুহুর্তে সপ্ত সমুদ্রে উথাল, পাথাল
শেষনাগের উদ্গারিত গড়ল,
কে কে শান্ত করিবে সেই বিষের জ্বালা।

আমি কি শান্ত নাকি দুর্বিনীত, নৃশংস,
যদি হতাম দূর্দম, মহাপ্রলয়ের নটরাজ
অসীমের সীমানায় আমি ধ্বংস!
আমি সর্বনাশের মহাভয়, মহাপ্রলয়,
আমি আমার অভিশাপ পৃথিবীর জ্বালা   দুর্বার,ভীষণ উচ্ছৃঙ্খল,
আমি ভেঙে করি সব চুরমার,
দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল!
মানুষের নীরব হুঙ্কার অসীম অপার।

জানিনা বিধির কোন ক্রুর খেলার ছলে
বহু চেষ্টায় চুপ কড়াইল আমারে,
নৃশংস নয়,আদরের ছুড়ি চালাইল,
কণ্ঠ নালীর গভীরে,
জিভের কিছু অংশ বলিদান দিয়ে।
তাইত আজ নীরবতাই আমার সাথী।
হৃদয় চূর্ণ বিচূর্ণ,শক্তির প্রবল দাবানলে,
বুঝি হারাতে আমারে চিরকালের তরে,
আমারই অশ্রুজলে।
চেতনানাশক ওষুধ প্রয়োগের বলে।
          <--©-আদ্যনাথ-->
=======================

Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||