799>|| সত্তর বৎসর ||
799>|| সত্তর বৎসর ||
জীবনের সত্তর তম সিঁড়িতে পৌঁছে গেছি
ফেসবুকের কল্যানে সকলকে আবার পেয়েছি।
সময়ের স্রোতের টানে যারা গিয়েছিল হারিয়ে,
আজ তারাও ফিরেছে ফেসবুকের কল্যানে।
কেউ কেউ চলেগেছে মহাপ্রায়াণের পথে
বিপুল সমুদ্রের ঢেউয়ের শিখরে চড়ে।
আমি আছি অপেক্ষা সময়ের,
মনে সকল স্বপ্ন ঘিরে, বসে নিরাময়ে।
আজ একলা বাতায়নে বসে
সেই পুরাতন স্মৃতি গুলি মনে ভাসে।
সেই দিন গুলি হাসি কলরবে,
সে দিন আর তো আসবেনা ফিরে।
সকল স্মৃতি গুলি আছে মনের কোণে,
রেখেছি অনেক অনেক আদর করে।
কেউ চায় আবার হাসিতে ভরতে,
কেউ এখন নিজের দুয়ার বন্ধ রাখতে।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
( fb এতে অনেক প্রশংসা পেলাম )
=====================
Comments
Post a Comment