797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।
797> 1>|| ভাগ্য লিপি ||
2>।। ভালোবাসর কোন বিকল্প নাই, ।।
===================
1>|| ভাগ্য লিপি ||
শিশু কালে শুনেছি,
ষষ্ঠ দিনে ঈশ্বর লেখেন ভাগ্য লিপি।
আজ জীবনের সত্তরের কোঠায় পৌঁছে,
উপলব্ধি করেছি, কিছু সত্য বলি।
জীবনের প্রতি দিন ক্ষণের কর্ম সমষ্টিই
নির্দিষ্ট করে ভাগ্য লিপি।
কেমন বলি,কেমন চলি,সকল চিন্তা গুলি,
এই নিয়েই তৈরি পথ চলার সোপান গুলি।
★<----©--●আদ্য নাথ●--->★to fb
=======================
2>।। ভালোবাসর কোন বিকল্প নাই, ।।
-------------আদ্যনাথ ---------
ভালোবাসর কোন বিকল্প নাই,
ভালোবাসাতেই মেলে সকল স্থানে ঠাই।
তাইতো ভালো বাসতে জানাচাই,
ভসলবাসতে পারা শিখতে হয় তাই।
ভালোবাসার প্রথম পাঠ ও শিক্ষা
নিজেকে নিজে ভালোবাসার শিক্ষা।
তবেই পারাযায় অপরকে ভালোবাসতে ।
তাইতে ভালোবাসা অমূল্য রতন,
নিজেকে ভালোবাসতে জানা অতি প্রয়োজন।
ভালোবাসা নিজেই ভীষণ স্পর্শকাতর,
ভালোবাসতে প্রয়োজন হৃদয়ের আদর।
ভালোবাসার অক্ষর চারটি,
জীবনের শুরু থেকে অন্ত সিঁড়ি ও চারটি।
ভালোবাসাই জীবন গড়ে তোলে,
ভালোবাসতে না জানলে জীবন হতাশায় মরে।
ভালোবাসা যখন চোখের নেশা,
সে ভালোবাসায় থাকে লালসা।
ভালোবাসা হতে হবে সাগরের মতন,
কিছুই লয়না সাগর,
যতটুকু দেবে সবটাই ফিরিয়ে দেবে।
সার্থক ভালোবাসা জানেনা স্বার্থ, লাভ,
ভালোবাসা সদাই ত্যাগে উদার।
----আদ্যনাথ রায় চৌধুরী ------
====================
Comments
Post a Comment