717>||তোমরা ভলো থেকো ||

    717>||তোমরা ভলো থেকো ||
               <-----©-আদ্যনাথ--->

ভালো থাকাই শ্রেষ্ঠ উপায়,
ভালো থাকা টা জানতে হয়।
সব তো আর স্বপ্ন নয়,
জীবনে কিছুতো সত্যি হয়।
তোমরা ভলো থেকো,
আমায় ভুলে যেও,
আমার ভুলের প্রতিকার
আমায় করতে দিও।
আশাগুলো হারিয়ে গেছে,
এক জীবন্ত লাশ রয়ে গেছে।
কিহবে আর অধিক ভেবে,
জীবনটাই হারিয়ে গেছে।

বাগান তো গড়ে ছিলো,
অনেক সাধের ফুল ফুটে ছিলো।
সে বাগান ঘেরা ছিলো প্রেমে,
সেই বিশ্বাসের বেড়ায় ঘুন লেগেছে।
ফুলগুলি ছিন্ন ভিন্ন কিন্তু বেঁচে আছে,
জীবনটাই ছন্ন ছাড়া হয়ে গেছে।
কিহবে আর অধিক ভেবে,
সবইতো ফুরিয়ে গেছে।

সাধের আয়নাটি ফেটে গেছে,
এখন নিজেকে দেখি দুই ভাগে।
অতীতের স্বপ্ন গুলি,
এখন কালো ধোঁয়ায় কুণ্ডলী।
শিশুটি জামার কোনা ধরে আছে,
তার ভয় ঝাঁপ দেই পাছে।
ওই টুকুই প্রাণ এখনও আছে,
ভাবনা গুলি পেছনে আছে।
কিহবে আর অধিক ভেবে,
সবইতো ফুরিয়ে গেছে।

আসুক না ঝড় তুফান
এই মাঝি বাইছে উজান।
ঈশান কোনে ওই লাল আকাশ,
সেইতো ঝরের পূর্বাভাস।
নিম্ন চাপ আর ঊর্ধ্ব চাপের ফাঁদে,
ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে।
কেবল কালের অপেক্ষায়,
প্রকৃতিও ধ্বংসের অপেক্ষায়।
কিহবে আর অধিক ভেবে,
সবইতো ফুরিয়ে গেছে।

আত্মা তো আর সৃষ্ট বস্তু নয়,
তাই মৃত্যুই শেষ কথা নয়।
বর্তমান চলছে অতীতের কর্ম ফলে,
ভবিষ্যৎ জীবন বর্তমানের কর্মফলে।
জীবাত্মা সর্বদা নিত্য পাপ মুক্ত,
মায়ার কারনে সদাই বদ্ধ।
আমি,আমার ভাবনায়ই অহঙ্কার,
এই চিন্তাই জীবনকে করে ছারখার।
কিহবে আর অধিক ভেবে,
সবইতো ফুরিয়ে গেছে।

   <-----©-আদ্যনাথ--->
     【--anrc-28/05/2019--】
     【=রাত্রি:02:34:12=】 【=তেঘড়িয়া=কোলকাতা -59=】
===========================

Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||