795>|| জীবন ও সময় ||

  795>|| জীবন ও সময় ||+हिन्दी

         <--©➽--আদ্যনাথ-->


জীবনের অর্থ ও সংজ্ঞা জানা নাই,

সময়ের অর্থ ও সংজ্ঞা ও জানা নাই।

বিজ্ঞানের চিন্তায় সময় যদি হয় কাল্পনিক,

মুনি ঋষিগণের চিন্তায় জীবন সময়ের মন্থন খানিক।

কল্পনার চিন্তাতে কিছুটা যাই এগিয়ে।

সময় নিত্য,সদাই সত্য।

জাগতিক সকল কিছু,

চলিছে সময়ের পিছু।

সময় মহা মূল্যবান,

সময়ের জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান।


কাল চক্র চলিছে দেখ সময়ের টানে।

সময় নাচিছে দেখ কাল চক্রের আগে।

তবুও বার বার প্রশ্ন জাগে মনে,

সময় গতি পায় কার বলে!

জীবন আসেকি নিজে,

নাকি প্রকৃতি আনে তারে খেলার ছলে।

আবার চলেযায় হঠাৎ নিজের মনে,

জীবন কেন, আসে যায় কোন চক্র বলে। 

সময় কি  গতি পায় প্রকৃতির ঘূর্ণনে?

প্রকৃতির প্রেম আর সময়ের নিষ্ঠাতে?


সময় চলে নিজের গতিতে,প্রকৃতির সাথে,

কাল চক্রের অবিরাম গতি সময়ের সাথে।

সৃষ্টির প্রাক্কালে শক্তির গর্ভ ভেদের কালে,

সৃষ্টিরগর্ভের আলোর উৎসারিত ক্ষণে।

উৎসারিত শব্দব্রহ্ম রূপে সত্য জ্ঞান,

সময়ের অন্তরের অমূল্য রতন।

সময়ই বলবান,সময়ই শক্তিমান,

সময় সৃষ্টি কে করে মহান।

সময় সীমা হীন কর্ম প্রসারণ,

সময় অসীম অনন্ত, নাই শুরু নাই অন্ত।


সময়ের ভাব অতি প্রশান্ত,

সময় হয়না কখনো ক্লান্ত।

এমন সুন্দর এইযে সৃষ্টি সময়ের কারন,

সময় আবার সৃষ্টি ও ধ্বংসের কারন।

সময় আর  নদীর ধারা করেনা প্রতীক্ষা

জীবনের প্রতিক্ষণইত সময়ের পরীক্ষা।

সৃষ্টির মূল শক্তি সময়ে প্রোথিত,

সময় কালের কারনে প্রসারিত।

সময়ের গতি অবারিত সর্বত্র,

সময়ের নাই সীমা নাই অন্ত।



সময়ের নাই কোন রূপ, রস,গন্ধ,

সময়  নিষ্কলঙ্ক  নৈকষ্য।

সময়ের নাই কোন আকৃতি,

সময়ের বাঁধনে চলে প্রকৃতি।

সময় নিদারুন কঠিন সত্য,

সময়কে বোঝে, সময়ের ভক্ত।

প্রকৃতির শক্তির  উৎস সময়ের জ্ঞানে

সময়ের সৎ গুন লাভ হয় সময় মন্থনে।

জীবন ধায়  অমৃতের উৎস সন্ধ্যানে,

জীবনের সফলতা প্রকৃত সময় জ্ঞানে।


সময়ের প্রভাবে মন যদি হয় অশান্ত,

নিশ্চিত প্রয়োজন কিছু সময় একান্ত।

শুদ্ধ বাতাসে একান্তে মনন চিন্তন,

নিতান্ত সার্থক হয় সময়ের মন্থন।

সৃষ্টির গর্ভ অসীম, রহস্য অনন্ত,

সময়ের মন্থনে মন হয় শান্ত।

জ্ঞানের উন্মোচন প্রশান্ত মনে,

হৃদয়ের প্রস্ফুরণ চিদাকাশ জ্ঞানে।

ষটচক্র সাধনে কুণ্ডলিনী জাগে,

সমাধি নিশ্চিত, কুণ্ডলিনী সহস্রার যোগে।


   ★<-----©➽--আদ্যনাথ---->★    

============================

| জীবন ও সময় ||

          --------আদ্য নাথ----


জীবন ও সময়,

 উভয় বড়ই বিচিত্র,

এরা জানান দেয় নিজের চরিত্র,

তথাপি জানা অসম্ভব এদের

প্রকৃত সংজ্ঞা ও অর্থ।

বিজ্ঞানের চিন্তায় সময় যদি হয় কাল্পনিক,

মুনি ঋষিগনের চিন্তায় জীবন

সময়ের মন্থন খানিক।

জীবন আসেনা নিজে,

প্রকৃতি আনে তারে খেলার ছলে।

চলেজায় হঠাৎ নিজের মনে।

কেন আসে কেন যায়,

কেউ কি তা জানতে পারে?

 ★<----©--●আদ্য নাথ●--->★

    05/02/2020::;  রাত্রি 01;43:15--

°==========================

  

797/A || जीवन औऱ समय ||

        <--©➽---आद्यनाथ--->


 जीवन और समय दोनों ही

       हैं तो शानदार।

वे बताते हैं अपना चरित्र बराबर।

परंतु  समझना मुश्किल दोनोंका

सही परिभाषा और अर्थ।

बिज्ञान बताते हैं समय एक कल्पना मात्र,

चिन्ताशील मुनि ऋषि बोलते हैं 

जीवन, समय के मन्थन मात्र।

जीवन अपने नेही आते,

प्रकिती लाते हैं जीवनको

अपने ही खेलते खेलते।

परंतु जीवन निकल जाते हैं चुप से।

किसी को पता चल सकता है कि?

जीवन किउं आते और किउं चले जाते?

समय किउं अगेई चलते जाते?

किउं नेही पीछे चलते ?

 ★<--©➽---आद्यनाथ--->★

=======================


Comments

Popular posts from this blog

797> ভাগ্য লিপি ++ভালোবাসর কোন বিকল্প নাই, ।

724>||ভালোবাসা নয়তো অশ্লীল ||

721>|| एक कहानी सुनो ||