793> || সমুদ্র মন্থন ||
793> || সমুদ্র মন্থন ||
<--©➽--আদ্যনাথ-->
সুর অসুর মিলিয়া সমুদ্র করিল মন্থন,
অমৃত লইয়া দেবতারা হইলেন অমর।
হলাহল গ্রহণ করিয়া কণ্ঠে,
শিব হইলেন নীল কন্ঠ।
বিষের জ্বালায় অস্থির শিব,
কি হবে নিদান,
'মা মহা শক্তি' শিবেরে সন্তান রূপে
দিলেন স্তন দান।
মাতৃ কৃপায় বাচিল সংসার,
দেবতারা পাইলেন অমৃতের অধিকার।
সময়ের মন্থনে ব্যাপৃত শক্তি ও প্রকৃতি মিলিয়া,
চলিছে প্রচেষ্টা আলোকে রজ্জু করিয়া,
সৃষ্টির প্রাক্কাল হতে, ব্রহ্মান্ড ঘিরিয়া
চলিছে মন্থন স্বর্গ,মর্ত,পাতাল ভেদিয়া।
প্রকৃতির শ্রেষ্ঠ জীব মানুষের আপ্রাণ চেস্টা,
সে চায় সময় মন্থনের ফল সবটা।
কিজানি কবে কোন শুভক্ষণে,
সেই অমৃত শ্রেষ্ঠে মানুষের অধিকার হবে।
সেদিন রবে না দূরে গ্রহপুঞ্জ,
মানুষ মুহূর্তে পৌঁছিবে ব্রহ্মাণ্ডের সর্বত্র।
ইহকাল, পরকালে থাকবেনা ভেদ,
নুতন করে লেখা হবে পুরান বেদ।
বিশ্ব সমগ্র মিলিবে এক আসনে,
থাকবেনা আর কোন ভেদা ভেদ জ্ঞানে।
মানুষের লালশা পৌঁছবে ভগবানের উর্দ্ধে,
পৌঁছবে কালো গহ্বরের গর্ভে।
খুঁজিবে সৃষ্টির বীজ সময় চক্রে,
অসীমের ভ্রুন প্রকৃতির গর্ভে।
আলোক বর্ষ গুলি,
নিমেষে দিবে পাড়ি।
জানিতে জীবন সৃষ্টির রহস্য,
পুরাতনের মাঝে মানুষের সকল সৃষ্টি।
কালজ্ঞ জানিবে কালের বিচারে,
মানুষ চিন্তিত বাঁচিবার তরে।
সুর অসুরের সমুদ্র মন্থনে,
একবার সমূহ বিষের হয়েছিল উদ্গার।
আজ সময় মন্থনের বিষ উদ্গীর্ন বারম্বার।
যে বিষ হইতেছে উদ্গীর্ন নিত্য সুপ্ত,
জীব সমূহ হইলেও হইতে পারে অবলুপ্ত।
কাল জানিবে কালের ফল,
সময় মন্থনে কি পাইবে কাল।
★<-----©➽--আদ্যনাথ----->★
14/09/2020:;রাত্রি 12:22:12 am
============================
Comments
Post a Comment