792> || আত্মারাম ||
792> || আত্মারাম ||
<--©➽--আদ্যনাথ-->
জীবন বড়ই কঠিন,
বেঁচে থাকাটাই সহজ।
বাকি সব নিতান্ত কঠিন,
মৃত্যু যেন হাজার শৃঙ্খলে বেষ্টিত মহা প্রলয়ের মতন কঠিন।
তাইতো ওই কঠিন পথে, কে চায় চলতে?
সাধনা ঈশ্বর লাভ হয়ত বা সহজ,
কি হবে নিজে ঈশ্বর হয়ে?
পেয়েছি মনুষ্য জীবন,
মানুষের পাশেই থাকব সারা জীবন।
কি লাভ ছবি হয়ে সিংহাসনে বসে,
ফুল বাতাসা লয়ে হাসি মাখা মুখে বসে থেকে।
নির্জনে সাধনা, হিমালয়ে, গভীর জঙ্গলে
সকলি নিজেকে ঈশ্বর বানাতে,
কি লাভ এমন জীবনে।
জীবন তো জীবনের জন্য,
জীবন তো অপরের জন্য।
নিজের বলতে শুধু অহং টুকুই সার,
সেই অহং কে ছেড়ে দিলে পরে রবে লাশ।
তাইতো ভোলেনাথ হলেন "শিব",
শিবের "ঈ"-কার না রইলে রয় শুধু "শব",
আবার ঈ-কার যোগেই হয় ব্রহ্মান্ড চরাচর
সৃষ্টি, স্থিতি, লয়।
এভাবেই ভোলে নাথ শিব হয়।
শ্মশানের ভষ্ম মেখে ধ্যানে বিভোর রয়।
ব্রহ্মা, বিষ্ণু দুই বাজীগর মানুষকে নাচিয়ে বেড়ায়।
নচেৎ জীবন তো জীবের আত্মারাম,
তথাপি ভোলেনাথ গায়ে ভস্ম মেখে
শ্মশানে মশানে ধ্যানে বিভোর থাকেন।
শিবতো পরাশক্তি,তিনি অজ্ঞেয়, চির-উদাসীন, তিনি ভস্মভূষণ।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
=========================
Comments
Post a Comment