779>| স্মৃতির ভাবনা ||
|| স্মৃতির ভাবনা ||
<---©-আদ্যনাথ-->
স্মৃতি মনকে জাগিয়ে রাখে,
স্মৃতি মনের মাঝে লুকিয়ে থাকে।
স্মৃতি অনেক কিছুই ভুলিয়ে রাখে,
স্মৃতি গুলি স্বপ্নের সাথে সজাগ থাকে।
স্মৃতিগুলি যখন মনকে সজাগ রাখে,
স্মৃতির ভাবনাই মনকে ভরিয়ে রাখে।
স্মৃতিকে নিয়ে কত পথ পার হয়ে যাই,
স্মৃতিকেই হয়তো খুঁজে বেড়াই।
স্মৃতি যখন বেদনা----
হৃদয়ের অন্তরালে ঝড়ের ভাবনা,
স্মৃতির আয়নায় নিজেকে খুঁজে দেখা।
কত উদাস দুপুর,বিষন্ন গোধূলী,
ভাবনা গুলি দাঁড়িয়ে স্মৃতির মুখোমুখি।
স্মৃতির নীরব ভাবনা----
সকাল-দুপুর-সন্ধ্যা-জোৎস্না-মাখা রাতে
ফেলে আসা ক্ষণগুলো হৃদয়ে ভীড় করে স্বপ্নের পটভূমিতে।
মনে পরে সেই সকল সকাল-সন্ধ্যা-নিশা,
গভীর স্মৃতির মন বেদনাতে।
যে স্মৃতি স্বপ্ন দেখায় বেঁচে থাকার,
তাকে বেশী মনে পড়াটাই স্বাভাবিক
হয়তোবা মানবিক।
এমন ভাবনার পথ চলা হয়ত কঠিন,
উজান না বাইলে চলাটাই মলিন।
সময়ে ফুল ফোটে আবার ঝরে যায়,
ভাবনা ও প্রীতি মনে রয়ে যায়,
মানুষ মরে গিয়ে রেখে যায় স্মৃতি,
মন সেই ভাবনাই বয়ে বেড়ায়।
রাতের আকাশে চাঁদের আলো,
জোৎস্না হয়ে ঝরে,
ভালোবাসার হারানো স্মৃতি গুলির
অনেক কথাই মনে পড়ে।
ভালোবাসা মরে গেলে রেখে যায় স্মৃতি
হয়তো জাগিয়ে তোলে বুকে ব্যথা গুলি।
রাতের রজনীগন্ধা সকালে হয় মলিন
রাতের পরে শুরু হয় নতুন দিন।
উজানে এগিয়ে চলা হয়তো কঠিন,
উজান না বাইলে জীবন আড়ম্বর হীন।
ভাবনা যখন স্মৃতিকে জাগিয়ে রাখে,
মনের বেদনা হয়ত অশ্রু হয়ে ঝরে।
স্মৃতির কপাট বন্ধ হলে
বেঁচে থাকাটাই বিড়ম্বনা মনে হবে।
===== <---©-আদ্যনাথ-->=====
<---©-আদ্যনাথ-->
স্মৃতি মনকে জাগিয়ে রাখে,
স্মৃতি মনের মাঝে লুকিয়ে থাকে।
স্মৃতি অনেক কিছুই ভুলিয়ে রাখে,
স্মৃতি গুলি স্বপ্নের সাথে সজাগ থাকে।
স্মৃতিগুলি যখন মনকে সজাগ রাখে,
স্মৃতির ভাবনাই মনকে ভরিয়ে রাখে।
স্মৃতিকে নিয়ে কত পথ পার হয়ে যাই,
স্মৃতিকেই হয়তো খুঁজে বেড়াই।
স্মৃতি যখন বেদনা----
হৃদয়ের অন্তরালে ঝড়ের ভাবনা,
স্মৃতির আয়নায় নিজেকে খুঁজে দেখা।
কত উদাস দুপুর,বিষন্ন গোধূলী,
ভাবনা গুলি দাঁড়িয়ে স্মৃতির মুখোমুখি।
স্মৃতির নীরব ভাবনা----
সকাল-দুপুর-সন্ধ্যা-জোৎস্না-মাখা রাতে
ফেলে আসা ক্ষণগুলো হৃদয়ে ভীড় করে স্বপ্নের পটভূমিতে।
মনে পরে সেই সকল সকাল-সন্ধ্যা-নিশা,
গভীর স্মৃতির মন বেদনাতে।
যে স্মৃতি স্বপ্ন দেখায় বেঁচে থাকার,
তাকে বেশী মনে পড়াটাই স্বাভাবিক
হয়তোবা মানবিক।
এমন ভাবনার পথ চলা হয়ত কঠিন,
উজান না বাইলে চলাটাই মলিন।
সময়ে ফুল ফোটে আবার ঝরে যায়,
ভাবনা ও প্রীতি মনে রয়ে যায়,
মানুষ মরে গিয়ে রেখে যায় স্মৃতি,
মন সেই ভাবনাই বয়ে বেড়ায়।
রাতের আকাশে চাঁদের আলো,
জোৎস্না হয়ে ঝরে,
ভালোবাসার হারানো স্মৃতি গুলির
অনেক কথাই মনে পড়ে।
ভালোবাসা মরে গেলে রেখে যায় স্মৃতি
হয়তো জাগিয়ে তোলে বুকে ব্যথা গুলি।
রাতের রজনীগন্ধা সকালে হয় মলিন
রাতের পরে শুরু হয় নতুন দিন।
উজানে এগিয়ে চলা হয়তো কঠিন,
উজান না বাইলে জীবন আড়ম্বর হীন।
ভাবনা যখন স্মৃতিকে জাগিয়ে রাখে,
মনের বেদনা হয়ত অশ্রু হয়ে ঝরে।
স্মৃতির কপাট বন্ধ হলে
বেঁচে থাকাটাই বিড়ম্বনা মনে হবে।
===== <---©-আদ্যনাথ-->=====
Comments
Post a Comment