783>| আর কি হবে ভেবে ||
| আর কি হবে ভেবে ||
<--©➽-আদ্যনাথ-------->
সুযোগের সৎব্যবহার
করতে কে না চায় সংসারে
কিন্তু সকলে কি পারে!
ওরা তো খুব ভালো জানে,
পাঁচ বছরের অপেক্ষায়
কেন রইবে বসে।
দেশের মানুষের অবস্থা,
কি হবে জেনে,
মানুষ যে যার ভাগ্য নিয়ে চলে।
তাই ওদের চিন্তা হবে পরে,
পাঁচ বছর পরে আবার সুযোগ পেলে।
এগুলো কি কোন দোষের হল?
ওরা সবাই করে খাচ্ছে,
তোমার তাতে গায়ে লাগছে।
হীনমন্না হয়োনা ভায়া
হবু রাজার গবু ভাইয়া।
দেশের মানুষ রাজার প্রজা,
কেন ভাবনা একটু সোজা।
সোজা পথে ধাঁধা,
একটু বেঁকিয়ে গিয়ে খোঁজা,
কোথায় পাবে আসল মুক্তো,
সুনামিতে সব হয়ে গেছে শুন্য।
প্লাস্টিকের মুক্ত ঝুলিয়ে গলায়,
আসল মুক্তর মতন শান্তি পেতে চাও।
যাওনা সমুদ্রের বিচে ঝিনুক কুরও।
সাজানো বাঁধানো কুলে,
প্রেমালভ করো বসে।
কি হবে সকল ভেবে,
দেশের জনগণ অনেক ভাবে।
ভেবে চিন্তেই ইভিএম টেপে
এখন আর কি হবে ভেবে।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
=====================
Comments
Post a Comment